শিশুদের দিয়ে উদ্বোধন হলো বেরোবির গুনগুন-রণন বইমেলা

১২ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৪১ PM

© টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সামজিক ও সাংস্কৃতিক সংগঠন গুনগুন এবং রণন এর আয়োজনে চতুর্থবারের মতো ছয়দিনব্যাপী গুনগুন-রণন বইমেলার উদ্বোধন করলেন মেলায় ঘুরতে আসা শিশুরা। বুধবার বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা-স্মারক মাঠে এই বইমেলার উদ্বোধন করে বক্তব্য দেন শিশু লেখক শুদ্ধসত্ত্ব এবং পাঠক অনন্ত নীলিম, ঐক্য।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেরোবির বাস্তবায়ন পরিষদের আহবায়ক শিক্ষাবিদ অধ্যাপক ড. রেজাউল হক, বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক মোজাম্মেল হক, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মতিউর রহমান, তরুণ কথা সাহিত্যিক আশান-উজ-জামান, অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, লেখক রানা মাসুদ, বেগম রোকেয়া পাঠাগারের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম দুলাল সহ উদ্বোধক শিশুদের মধ্যে উপস্থিত ছিল প্রযুক্তা অক্ষর, সাধ্য প্রমুখ।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক ও গুনগুন এর সভাপতি উমর ফারুক এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ও রণন এর সভাপতি ড. তুহিন ওয়াদুদ।

এটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আয়োজিত চতুর্থ বইমেলা। মেলায় মোট ২৮টি দোকান রয়েছে। ঢাকা ও রংপুরের কয়েকটি প্রকাশনী এবং শিল্প-সাহিত্য বিষয়ক সংগঠন এই মেলায় স্টল বরাদ্দ নিয়েছেন। ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে। মেলায় প্রতিদিন তিনটা থেকে বিভিন্ন প্রতিযোগিতা, লেখাবিষয়ক কর্মশালা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence