জাবিতে বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক বিনিময়ে সংহতি অনুষ্ঠান

০৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪০ PM

© টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক বিনিময় উপলক্ষে সংহতি সংযোগ অনুষ্ঠিত হয়েছে। জাহাঙ্গীরনগর কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজ অ্যালামনাই এসোসিয়েশন ও বেঙ্গল লিটারেরি সোসাইটির যৌথ উদ্যোগে এ আয়োজন হয়।

আজ রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নূরুল আলম প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার প্রতি আমরা কৃতজ্ঞ। আশা করি এ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ-ভারত মৈত্রীর সম্পর্ক আরো দৃঢ় হবে।’

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মনজুরুল হক বলেন, ‘ভাষা একটি পরিচয়। ভাষাকে দূর্বল করা সম্ভব হলে সেই ভাষাভাষির জাতিকে নতজানু করা যায়। তৎকালীন পাকিস্তানী শাসকগোষ্ঠী সেই চিন্তাই করেছিলেন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরীর।

এসময় আরো বক্তব্য রাখেন সেন্ট জেভিয়ার্স কলেজ এ্যালামনাই এসোসিয়েশনের সম্পাদক ফাদার মিল্টন কস্তা, সংহতি সংযোগের আহ্বায়ক দীপন দাস ও শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ড. ছায়েদুর রহমানসহ প্রমুখ বিশিষ্টজন।

এর আগে সেন্ট জেভিয়ার্স কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এবং মশাল প্রজ্বলিত অবস্থায় পদযোগে জহির রায়হান মিলনায়তনে উপস্থিত হন। পরে সেখানে দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন, নাচে-গানে ও কবিতায় উভয় দেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়।

চট্টগ্রামে জুলাই যোদ্ধা ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সাক…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ
  • ০৫ এপ্রিল ২০২৬