নোবিপ্রবি ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় তদন্ত কমিটি

৩০ জানুয়ারি ২০২০, ০৮:২০ AM

© ফাইল ফটো

চলন্ত বাসে যৌন হয়রানির শিকার হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক ছাত্রী। ভুক্তভোগী ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী।

আজ বুধবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী এক বাসে এ ঘটনা ঘটে। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর তিনি লিখিত অভিযোগ করেছেন। পরে ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। একইসঙ্গে এক দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগে জানা যায়, বুধবার সকাল ৮দিকে মাইজদী বাজার থেকে বাস ছাড়ার কিছুক্ষণ পরেই একটি অচেনা লোক বাসে উঠে যায়। বাসে অন্যান্য শিক্ষার্থীরা না থাকায় লোকটি ঐ ছাত্রীর পেছন থেকে শরীরে হাত দিয়ে যৌন হয়রানির চেষ্টা করে। এসময় ভুক্তভোগী ছাত্রী জোরে চিৎকার করলে লোকটি বাস থেকে নেমে যায়।

ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, লোকটি এমনভাবে আমার শরীরে হাত দিয়েছে, এখন পর্যন্ত নিজেকে অশান্ত মনে হচ্ছে। অতিদ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর জানান, ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। এক দিনের মধ্যেই তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ইমাম ও ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা: নৈতিকতার কণ্ঠ কি আরও জো…
  • ১৮ মার্চ ২০২৬
ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ে জাবিসাসের আন্তর্জাতিক সিম্পোজিয়াম অ…
  • ১৮ মার্চ ২০২৬
রমজানের সংযমে ঈদের আনন্দ: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা…
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর
  • ১৮ মার্চ ২০২৬
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
  • ১৮ মার্চ ২০২৬
এক ব্যাচের ৬৩ জনের ৪০জন হলেন আইনজীবী
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence