বেরোবিতে বঙ্গবন্ধু কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন

২৯ জানুয়ারি ২০২০, ০৯:৪৪ PM

© টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বঙ্গবন্ধু কাপ আন্তঃবিভাগ (ছাত্র) ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২০’র উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।

বেরোবি শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেরোবি উপাচার্য বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে স্মরণ করে এবং মুজিব বর্ষকে সামনে রেখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এই খেলার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা বিশেষ ভূমিকা পালন করবে।

শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. মাসুদ-উল-হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলা অনুষদের ডিন প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা।

এসময় উপস্থিত ছিলেন বেরোবি শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট মো. শাহীনুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. নূর আলম সিদ্দিক, লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মো. জুবায়ের ইবনে তাহের, জেন্ডার স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মো. দেলোয়ার হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

নেতানিয়াহুকে রাজনীতি থেকে সরে দাঁড়াতে বললেন আইজেনকোট
  • ২৮ অক্টোবর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ের হলের ডাইনিংয়ের খাবারে মিলল সেদ্ধ টিকট…
  • ২৮ অক্টোবর ২০২৬
বুথফেরত জরিপে নেতানিয়াহু ও আইজেনকট সমানে সমান
  • ২৮ অক্টোবর ২০২৬
ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
আপাতত থেমে গেলাম, বারবার পোস্ট ও আলোচনা সময় এবং সম্মান—দুটো…
  • ২৮ অক্টোবর ২০২৬
১২ বছর পর অসুস্থ হয়ে দেশে ফিরেছিলেন ইরাকপ্রবাসী, ডাক্তার দে…
  • ২৮ অক্টোবর ২০২৬