জাবি শিক্ষক সমিতির নেতৃত্বে মামুন-আমজাদ

২৭ জানুয়ারি ২০২০, ০৭:২৫ PM

© সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক সমিতি নির্বাচনে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এ মামুন সভাপতি ও অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মাদ আমজাদ হোসেন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা হতে ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর দেড়টা পর্যন্ত। এরপর ভোট গণনা শেষে বিকেল ৫টায় প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক এ কে এম আবুল কালাম নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে মোট ৫৯৮ জন ভোটারের মধ্যে ৫৬০ জন শিক্ষক তাদের ভোটধিকার প্রয়োগ করেছেন বলে জানান তিনি।

অধ্যাপক মামুন উপাচার্যপন্থী প্যানেল ও অধ্যাপক আমজাদ উপাচার্যবিরোধী প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে সহ-সভাপতি পদে উপাচার্যপন্থী প্যানেল থেকে অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান জয়লাভ করেছেন।

এছাড়া যুগ্ম সম্পাদক পদে উপাচার্য বিরোধী প্যানেল থেকে বিএনপিপন্থী শিক্ষক সহযোগী অধ্যাপক বোরহান উদ্দিন জয়লাভ করেছেন। অন্যদিকে কোষাধ্যক্ষ পদে উপাচার্যপন্থী প্যানেল থেকে অধ্যাপক মোতাহের হোসেন জয়লাভ করেছেন।

এছাড়াও সদস্য পদে নির্বাচিত হয়েছেন উপাচার্যপন্থী শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক পরিষদ’ থেকে অধ্যাপক আহমেদ রেজা, অধ্যাপক বশির আহমেদ, অধ্যাপক ইসমত আরা, সহযোগী অধ্যাপক হুসাইন মো. সায়েম, সহকারী অধ্যাপক ফখরুল ইসলাম এবং সহকারী অধ্যাপক মাহফুজা খাতুন।

উপাচার্য বিরোধী শিক্ষকদের সংগঠন ‘সম্মিলিত শিক্ষক সমাজ’ থেকে সদস্য পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক মাহবুব কবির, অধ্যাপক মনোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক উম্মে সায়কা ও সহযোগী অধ্যাপক হোসনে আরা।

রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে সেদিন প্রাণ হারান…
  • ২৮ অক্টোবর ২০২৬
ফাইনাল স্বপ্নে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক
  • ২৮ অক্টোবর ২০২৬
সরকারি চাকরিজীবীদের বেতন-বকেয়া পরিশোধে ৫ হাজার কোটি টাকা ঋণ…
  • ২৮ অক্টোবর ২০২৬
সেন্টমার্টিনে রাত্রিযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল সরকার
  • ২৮ অক্টোবর ২০২৬
সিনিয়রের চেয়ে বেশি বেতন পাবেন অনেক জুনিয়র সরকারি চাকরিজীবী
  • ২৮ অক্টোবর ২০২৬
শেষ বিদায় নিলেন কক্সবাজারে রিসোর্টে নিহত ঢাবি ছাত্র নাফিস ও…
  • ২৮ অক্টোবর ২০২৬