সেন্টমার্টিনে রাত্রিযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল সরকার

২৮ অক্টোবর ২০২৬, ০৯:২২ AM
সেন্টমার্টিন দ্বীপ

সেন্টমার্টিন দ্বীপ © সংগৃহীত

সেন্টমার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে বিভ্রান্তির অবশেষে অবসান হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত দ্বীপটিতে যাতায়াতের পাশাপাশি রাতেও থাকতে পারবেন পর্যটকেরা। এ বিষয়ে আগে জারি করা আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে সোমবার (২৭ অক্টোবর) সংশোধন আনা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সাবরীনা রহমান বলেন, ‘নভেম্বর ও ফেব্রুয়ারি–মার্চে সেন্টমার্টিন দ্বীপে থাকা নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, সেখানে সংশোধন করা হয়েছে। এখন পুরো সময়ই পর্যটকেরা দ্বীপে থাকতে পারবেন।’

এর আগে, গত ১২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াত নিয়ে আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত বাস্তবায়নে ২৫ অক্টোবর মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়। এতে ২০২৫ সালের ২২ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের নির্দেশনা বহাল রাখা হয়েছিল।

ওই প্রজ্ঞাপন অনুযায়ী, নভেম্বর মাসে পর্যটকেরা শুধু দিনের বেলায় সেন্টমার্টিনে যেতে পারবেন এবং একই দিন ফিরে আসতে হবে। ডিসেম্বর ও জানুয়ারি মাসে দ্বীপে রাতযাপনের সুযোগ রাখা হয়েছিল। ফলে এবার পর্যটকদের যাতায়াতের সময়সীমা বাড়লেও রাতযাপনের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে বলে ধারণা তৈরি হয়।

নির্দেশনা অনুযায়ী, আগের মতোই কক্সবাজার শহরের নুনিয়ারছড়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঘাট থেকে পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যাবে। এবার দ্বীপটিতে দৈনিক সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটক যাওয়ার সুযোগ পাবেন। প্রত্যেক পর্যটককে দিতে হবে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি।

সেন্ট মার্টিনে যেতে পর্যটকদের এবারও ট্রাভেল পাস নিতে হবে। গত ২৫ অক্টোবর বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের এক কর্মকর্তাজানান, গতবারের মতো এবারও ট্রাভেল পাস নিয়ে দ্বীপে যেতে হবে। এ জন্য কারিগরি প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এদিকে দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে আগের প্রজ্ঞাপনে আরোপ করা বিধিনিষেধগুলো বহাল রয়েছে। এগুলো হলো—

১. রাতে সমুদ্রসৈকত ও এর আশপাশের এলাকায় আলো জ্বালানো যাবে না।

২. শব্দ সৃষ্টি করা এবং বারবিকিউ পার্টির আয়োজন করা যাবে না।

৩. কেয়াবনে প্রবেশ এবং কেয়া ফল সংগ্রহ, ক্রয়-বিক্রয় করা যাবে না।

৪. সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, শামুক, ঝিনুক, তারামাছ, রাজকাঁকড়া, সামুদ্রিক ঘাস, শৈবালসহ দ্বীপের জীববৈচিত্র্যের ক্ষতি করা যাবে না।

৫. সমুদ্রসৈকতে মোটরসাইকেল ও সি-বাইকের মতো যানবাহন চালানো নিষিদ্ধ।

রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে সেদিন প্রাণ হারান…
  • ২৮ অক্টোবর ২০২৬
ফাইনাল স্বপ্নে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক
  • ২৮ অক্টোবর ২০২৬
সরকারি চাকরিজীবীদের বেতন-বকেয়া পরিশোধে ৫ হাজার কোটি টাকা ঋণ…
  • ২৮ অক্টোবর ২০২৬
সেন্টমার্টিনে রাত্রিযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল সরকার
  • ২৮ অক্টোবর ২০২৬
সিনিয়রের চেয়ে বেশি বেতন পাবেন অনেক জুনিয়র সরকারি চাকরিজীবী
  • ২৮ অক্টোবর ২০২৬
শেষ বিদায় নিলেন কক্সবাজারে রিসোর্টে নিহত ঢাবি ছাত্র নাফিস ও…
  • ২৮ অক্টোবর ২০২৬