প্রাইভেটকারের গতি হারিয়ে এমসি কলেজ শিক্ষার্থীর মৃত্যু

১৮ জানুয়ারি ২০২০, ০৭:১৭ PM
নিহত শিক্ষার্থী নয়ন দাস ও তার বন্ধু রুবেল

নিহত শিক্ষার্থী নয়ন দাস ও তার বন্ধু রুবেল

সিলেট নগরের টিলাগড়ে দ্রুতগতির একটি প্রাইভেটকার উল্টে এমসি কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে বেপরোয়া গতিতে এসে গতিরোধে ধাক্কা লেগে প্রাইভেটকারটি উল্টে যায়। এতে প্রাইভেটকারে থাকা ওই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।

নিহতরা হলেন নয়ন দাস (২৭) ও তার বন্ধু রুবেল (২৬)।

এর প্রতিবাদে শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে এমসি কলেজের পেছনের ফটকসংলগ্ন সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। তাদের দাবি, টিলাগড় থেকে আম্বরখানা যাওয়ার সড়কে স্কলার্স হোম স্কুলের সামনে কয়েক দিন আগে স্পিড ব্রেকার ও রোড ডিভাইডার বসানো হয়। এ কারণে দুর্ঘটনায় পড়ে নয়নদের প্রাইভেটকার।

সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা

শাহপরাণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, অতিরিক্ত স্পিড ব্রেকার ও রোড ডিভাইডার বসানোর কারণে এ দুর্ঘটনা ঘটে বলে দাবি শিক্ষার্থীদের। এ অবস্থায় স্পিড ব্রেকার অপসারণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

তিনি বলেন, শুক্রবার রাত ১১টার দিকে বেপরোয়াভাবে চালানোর কারণে প্রাইভেটকারটি উল্টে যায়। এতে প্রাইভেটকারের ভেতরে থাকা দুই বন্ধু নয়ন ও রুবেল আহত হন। তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে নয়নকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রাতে রুবেলকে ঢাকায় পাঠানো হয়। শনিবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুবেল মারা যান।

অভিযোগ— মাদ্রাসায় জিপিএ-৫ বেশি পায়, আমি বললাম আগামীতে স্কু…
  • ২৮ অক্টোবর ২০২৬
পাবিপ্রবির বাস থেকে পড়ে ছাত্রী আহত, ৭ দাবিতে প্রশাসনের আশ্ব…
  • ২৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
‎‘বিএনপি সরকারকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলা সেই নারীকে জামি…
  • ২৮ অক্টোবর ২০২৬
৩০ শোরুম এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আব…
  • ২৮ অক্টোবর ২০২৬
এবার শিক্ষকদের তিন দফা আন্দোলনে সমর্থন জানালেন অধ্যক্ষ সেলি…
  • ২৮ অক্টোবর ২০২৬