লক্ষ্মীপুর সরকারি কলেজ অধ্যক্ষকে ‘গার্ড অব অনার’ বিএনসিসির

বিএনসিসির গার্ড অব অনার অনুষ্ঠানে দুই অধ্যক্ষ

বিএনসিসির গার্ড অব অনার অনুষ্ঠানে দুই অধ্যক্ষ © টিডিসি ফটো

অবসরজনিত কারণে লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাইন উদ্দিন পাঠান বিদায় নিয়েছেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন অধ্যাপক মোহাম্মদ মাহাবুবুল করিম। সদ্য বিদায়ী ও নতুন নিয়োগ প্রাপ্ত উভয়কে কলেজের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে গার্ড অব অনার জানিয়েছে বিএনসিসি প্লাটুন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে নবাগত অধ্যক্ষের যোগদান ও সদ্যবিদায়ী অধ্যক্ষের কর্মস্থল ত্যাগ উপলক্ষে লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রশাসন নানা অনুষ্ঠানের আয়োজন করে।

এসময় লক্ষ্মীপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ শহীদ উদ্দিন, শিক্ষক পরিষদের সম্পাদক ড. মোজহারুল হক, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান বিপ্লব কুমার সাহা ও প্রভাষক আবদুল কাদেরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে শিক্ষক পরিষদ মিলনায়তনে কলেজের বিভিন্ন বিভাগ, শিক্ষক পরিষদ ও শিক্ষার্থীদের বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে দুই অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

কলেজের দুই অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা

উল্লেখ্য, লক্ষ্মীপুর সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মাহাবুবুল করিম ১৪তম বিসিএস ব্যাচের শিক্ষা ক্যাডার। তার পৈতৃক নিবাস লক্ষ্মীপুর সদর উপজেলার সানকিভাঙ্গা গ্রামে। তিনি ২০১১ সালের ৩ ডিসেম্বর থেকে ২০১২ সালের ১১ আগস্ট পর্যন্ত লক্ষ্মীপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন। সর্বশেষ রায়পুর সরকারি কলেজের অধ্যক্ষ পদে কর্মরত ছিলেন এই শিক্ষাবিদ।

২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের সুযোগ…
  • ২০ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯
  • ২০ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২০ এপ্রিল ২০২৬
পরিবারতন্ত্রের রাজনীতি বন্ধ করতে আমিরের সেক্রিফাইস স্মরণীয় …
  • ২০ এপ্রিল ২০২৬
একসঙ্গে বিষপান করল যুগল, প্রেমিকার মৃত্যু, হাসপাতালে প্রেমিক
  • ২০ এপ্রিল ২০২৬
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬