জীবনে একবারও নকল করিনি, ফেল করেছি বহুবার

১১ জানুয়ারি ২০২০, ০৩:৩৬ PM

© টিডিসি ফটো

ছাত্রদের নকল সাপ্লাইয়ে শিক্ষক ও মা-বাবারা জড়িত থাকার ঘটনাকে কলঙ্কজনক ও দুঃখজনক আখ্যা দিয়েছে রাষ্ট্রপতি আবদুল হামিদ। এছাড়া নিজের জীবনে কখনো নকল করেননি বলেও জানিয়েছেন। তিনি বলেছেন, আমার জীবনের কোনদিন নকল করেনি। তবে বহুবার ফেল করেছি। তারপরও পাশের জন থেকে দেখেনি বা জিজ্ঞাসাও করেনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে সভাপতির বক্তব্যে রাষ্ট্রপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ আজ শনিবার দুপুরে এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ঘূপখোলা কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তন অনুষ্ঠিত হয়। সমাবর্তনে প্রায় ১৯ হাজার গ্র্যাজুয়েট অংশ নিয়েছেন। 

স্বাধীনতা যুদ্ধের পর অনুষ্ঠিত হয়েছিল ল’য়ের মাস্টাসের পরীক্ষা। রাষ্ট্রপতিও পরীক্ষায় অংশ নিয়েছিলেন। সে সময়ের কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেছেন, আন্দোলন ও ‍যুদ্ধ পরবর্তী পরীক্ষায় অনেকে বই দেখে লিখছিল। কিন্তু আমি তখনও কোন বই দেখেনি।

এমনকি এর আগেও বহুবার ফেল করার ঘটনা উল্লেখ করে তিনি বলেছেন, পরীক্ষায় বহুবার ফেল করেছি। কিন্তু একবারও নকল করেনি। এতে আমার আজ গৌরব বোধ হয়।

দেশে বিভিন্ন পাবলিক পরীক্ষায় নকলকে অত্যন্ত দুঃখজনক বলে আখ্যা দিয়ে রাষ্ট্রপতি বলেছেন, আজকে বিভিন্ন নকলের কথাবার্তা শোনা যায়। এমনকি শিক্ষকরা ছাত্রদের নকল সরবারহ করে। অনেক জায়গায় শোনা যায়, ছাত্রদের মা বাবারাও পর্যন্ত ছেলে-মেয়েদের নকল সাপ্লাই করে। এর চেয়ে কলঙ্কজনক, দুঃখজনক আর কিছু হতে পারে বলে আমি মনে করি না। তাদের কীভাবে শায়েস্তা করা যায়- তা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এসময় ‘মনডা চাই...’ বলে নিজের হাত দুটো একটু উপরে তুলেন রাষ্ট্রপতি এবং বলেন- ‘মনডা কি চাই আর কইলাম না’।

এছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে সান্ধ্য কোর্স নিয়ে ফের ক্ষোভ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি ও আচার্য মো. আবদুল হামিদ। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ের চাকরিকে ঢাল হিসেবে ব্যবহার করছেন শিক্ষকরা। তারা সারা সাপ্তাহ সান্ধ্য কোর্স নিয়ে ব্যস্ত থাকেন। তাদের যত অনীহা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কোর্সসমূহ নিয়ে। কয়েকটা ক্লাস শিক্ষকরা একবারই নিয়ে নেন- এমন মন্তব্যও করেন আচার্য।

মানবাধিকার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মশালা
  • ১৩ এপ্রিল ২০২৬
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড পারিশ্রমিক ঘোষণা
  • ১৩ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিনোভিয়া ফার্মায়, নেবে সেলস এক্সিকিউটিভ
  • ১৩ এপ্রিল ২০২৬
সংবিধানের দোহাই দিয়ে নতুন ফ্যাসিবাদের পথে সরকার: এবি পার্টি
  • ১৩ এপ্রিল ২০২৬
সদস্য সংগ্রহ করছে ঢাবির ‌‘ভয়েস অব বিজনেস’
  • ১৩ এপ্রিল ২০২৬
জার্মানিতে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির ঈদ পুনর্মিলনী
  • ১৩ এপ্রিল ২০২৬