ছাত্রদের নকল সাপ্লাই দেন শিক্ষকরাও: ‘মনডা চাই...আর কইলাম না’

১১ জানুয়ারি ২০২০, ০৩:২৩ PM

দেশে বিভিন্ন পাবলিক পরীক্ষায় নকলকে অত্যন্ত দুঃখজনক বলে আখ্যা দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি বলেছেন, আজকে বিভিন্ন নকলের কথাবার্তা শোনা যায়। এমনকি শিক্ষকরা ছাত্রদের নকল সরবারহ করে। অনেক জায়গায় শোনা যায়, ছাত্রদের মা বাবারাও পর্যন্ত ছেলে-মেয়েদের নকল সাপ্লাই করে। এর চেয়ে কলঙ্কজনক, দুঃখজনক আর কিছু হতে পারে বলে আমি মনে করি না। তাদের কীভাবে শায়েস্তা করা যায়- তা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এসময় ‘মনডা চাই...’ বলে নিজের হাত দুটো একটু উপরে তুলেন রাষ্ট্রপতি এবং বলেন- ‘মনডা কি চাই আর কইলাম না’।

নিজের জীবনের অভিজ্ঞতা স্মরণ করে তিনি আরও বলেন, আমার জীবনের কোনদিন নকল করেনি। তবে বহুবার ফেল করেছি। তারপরও পাশের জন থেকে দেখেনি বা জিজ্ঞাসাও করেনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে সভাপতির বক্তব্যে রাষ্ট্রপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ আজ শনিবার দুপুরে এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ঘূপখোলা কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তন অনুষ্ঠিত হয়। সমাবর্তনে প্রায় ১৯ হাজার গ্র্যাজুয়েট অংশ নিয়েছেন। 

এছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে সান্ধ্য কোর্স নিয়ে ফের ক্ষোভ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি ও আচার্য মো. আবদুল হামিদ। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ের চাকরিকে ঢাল হিসেবে ব্যবহার করছেন শিক্ষকরা। তারা সারা সাপ্তাহ সান্ধ্য কোর্স নিয়ে ব্যস্ত থাকেন। তাদের যত অনীহা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কোর্সসমূহ নিয়ে। কয়েকটা ক্লাস শিক্ষকরা একবারই নিয়ে নেন- এমন মন্তব্যও করেন আচার্য।

জবিতে প্রতিষ্ঠাবার্ষিকীর জমকালো আয়োজনে থাকছে জেমস
  • ২৮ অক্টোবর ২০২৬
খাতায় শূন্যকে বানিয়েছে ৮৫, ১৩-কে ৮৩, অতঃপর জিপিএ-৫!— মামলা…
  • ২৮ অক্টোবর ২০২৬
শিক্ষাব্যবস্থার চেয়ে বড় সংস্কার আর কী হতে পারে!
  • ২৮ অক্টোবর ২০২৬
আইইডিসিআরের পরিচালককে মারধর-হেনস্তা, সেই ড্যাব নেতা বহিষ্কার
  • ২৮ অক্টোবর ২০২৬
হাওর-বাঁওড়, নদী ও সমুদ্রে তৈরি হচ্ছে অভয়াশ্রম: মৎস্যমন্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
ক্রসফায়ার নিয়ে আইজিপির শব্দচয়ন ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬