শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাচ্ছে: কৃষিমন্ত্রী

১০ জানুয়ারি ২০২০, ০৬:৫৯ PM
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন কৃষিমন্ত্রী

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন কৃষিমন্ত্রী © টিডিসি ফটো

দেশে শিক্ষার গুণগত মান দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর আইডিয়াল কলেজের সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আব্দুর রাজ্জাক বলেন, গত এক দশকে ‍শিক্ষায় চোখে পড়ার মতো অগ্রগতি হয়েছে। শিক্ষার এই ব্যাপক অগ্রগতি ও সক্ষমতা অর্জন অর্থনীতির ভিত্তিকেও করেছে মজবুত ও টেকসই। উপযুক্ত শিক্ষাই পারে সামাজিক, মানসিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে। জাতির পিতা শিক্ষাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন, তিনি শিক্ষাকে অবৈতনিক ঘোষণা করেছিলেন। সংবিধানে শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন। শিক্ষার মাধ্যমে জাতিকে তিনি উন্নত করতে চেয়েছিলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু এবং দেশের সঠিক ইতিহাস জানতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশপ্রেম ও মূল্যবোধের শিক্ষা নিতে হবে। পাশ করে বের হয়ে সমাজ ও রাষ্ট্রের জন্য নিজেকে নিয়োজিত করতে হবে। এমন কিছু করে যেতে হবে যাতে করে মানুষ চিরদিন মনে রাখবে।

বঙ্গবন্ধুর জীবনের ইতিহাস সম্পর্কে তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে গুণগত পরিবর্তন করে নতুন প্রজন্মকে আধুনিক মানসম্মত যুগোপযোগী শিক্ষা এবং আধুনিক জ্ঞান-বিজ্ঞান এবং প্রযুক্তিতে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলা সরকারের অন্যতম লক্ষ্য।

কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান প্রফেসর মমতাজ বেগম, কলেজের সাবেক অধ্যক্ষ ড. মো. শামসুল আলম খান, কলেজের অধ্যক্ষ মো. জসিম উদ্দীন আহমেদ ও আওয়ামী লীগ নেতা প্রফেসর মেজবাউর রহমান ভূঁইয়া রতন।

প্রোডাক্ট সেফটি অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ১০ নভে…
  • ২৮ অক্টোবর ২০২৬
বিয়ের দাবিতে বিষ হাতে প্রেমিক হৃদয়ের বাড়িতে মীমের অবস্থান
  • ২৮ অক্টোবর ২০২৬
পাবনা ইসলামিয়া মাদ্রাসায় স্কাউটদের ডেঙ্গু প্রতিরোধে র‍্যা…
  • ২৮ অক্টোবর ২০২৬
পাবনায় বাংলাদেশ ব্যাংকের ১৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্…
  • ২৮ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসেই ঢাকার ১০ আউটলেটে নিয়োগ দেবে আড়ং, আবেদন ১০ নভে…
  • ২৮ অক্টোবর ২০২৬
নেতানিয়াহুর নির্বাচনী সাফল্যের ক্রেডিট নিলেন ট্রাম্প
  • ২৮ অক্টোবর ২০২৬