পাবনা ইসলামিয়া মাদ্রাসায় স্কাউটদের ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

২৮ অক্টোবর ২০২৬, ১০:১৩ PM
পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা স্কাউট ইউনিট

পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা স্কাউট ইউনিট © সৌজন্যে প্রাপ্ত

‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা স্কাউট ইউনিটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শিক্ষাঙ্গনের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। পরে স্কাউট সদস্যরা মাদ্রাসা ক্যাম্পাসের আঙিনা ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।

কর্মসূচির উদ্বোধন করেন মাদ্রাসার অধ্যক্ষ ও স্কাউট ইউনিটের সভাপতি প্রিন্সিপাল ইকবাল হোসাইন। এতে নেতৃত্ব দেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও স্কাউট ইউনিট লিডার রফিকুল আলম রঞ্জু। র‍্যালিতে শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরেন। পরে তাঁরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। একই সঙ্গে কোথাও যেন পানি জমে এডিস মশার বংশবিস্তার না ঘটে, সে বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।

উদ্বোধনী বক্তব্যে প্রিন্সিপাল ইকবাল হোসাইন বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে এ রোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। স্কাউটরা সেবা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

স্কাউট ইউনিট লিডার রফিকুল আলম রঞ্জু বলেন, স্কাউটিংয়ের অন্যতম লক্ষ্য হলো মানুষের সেবা করা এবং সমাজের কল্যাণে কাজ করা। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে তা অপসারণ করতে হবে, যাতে এডিস মশা বংশবিস্তার করতে না পারে।

তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা শুধু এক দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ রাখলে চলবে না; এটিকে প্রতিদিনের অভ্যাসে পরিণত করতে হবে। শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগ অন্যদেরও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে উৎসাহিত করবে।

কর্মসূচিতে স্কাউট সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা, সামাজিক দায়বদ্ধতা, নেতৃত্বের গুণাবলি এবং জনসেবার মনোভাব গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। সচেতনতা, সম্মিলিত উদ্যোগ ও নিয়মিত পরিচ্ছন্নতার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমিয়ে সুস্থ, সুন্দর ও পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

আরব জোটের সমর্থনে ঝুলছে নেতানিয়াহুর ভাগ্য
  • ২৮ অক্টোবর ২০২৬
১৮তম জিএসের অপেক্ষায় ছেড়ে গেলাম দীর্ঘ ১ বছরের সঙ্গীকে: আম্ম…
  • ২৮ অক্টোবর ২০২৬
সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বি…
  • ২৮ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্যাটেলাইট টিভি চালুর পরিকল্পনা ইউজিসির
  • ২৮ অক্টোবর ২০২৬
‘ক্রসফায়ার’ মন্তব্যে বিতর্ক জেরে আইজিপিকে সরিয়ে দেওয়ার গুঞ্…
  • ২৮ অক্টোবর ২০২৬
ধার-দেনা করে যেতেন দলের মিছিলে-জুলাই আন্দোলনে, ফেরারি শাকিল…
  • ২৮ অক্টোবর ২০২৬