ঢাবি ছাত্রী ধর্ষণের বিচার দাবি জাবি ছাত্রলীগের

০৭ জানুয়ারি ২০২০, ০৪:৫৯ PM

© টিডিসি ফটো

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষকের সুষ্ঠু বিচার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। মঙ্গলবার (০৭ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়।

পরে মানববন্ধন কর্মসূচি পালন করেন ছাত্রলীগ নেতা কর্মীরা। মানববন্ধনে ঢাবি ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দোষী ব্যক্তিকে দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। জাবি ছাত্রলীগের সভাপতি জুয়েল রানার নেতৃত্বে এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখার তিন শতাধিক নেতা-কর্মী অংশ নেন।

এ সময় ছাত্রলীগ নেতা জুয়েল রানা বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার ৪৮ বছর পরেও এমন অবস্থায় এসে দাঁড়িয়েছি, যে সময় আমাদের মা-বোনেরা নিরাপদ নয়। যারা এ নিকৃষ্ট কাজটি করেছে তারা মানুষ নয়, মানুষ নামের পশু। তাদেরকে সমাজের নিম্নস্তরে নিক্ষেপ করা উচিত। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধমে দোষী ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এদিকে ঢাবি ছাত্রীর ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচার, দেশে ধর্ষক তৈরির সংস্কৃতি সমূলে উৎপাটন করা এবং জাবির যৌন নিপীড়ন বিষয়ক সেল পুনর্গঠনের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করা হবে। শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ এর ব্যানারে বিকালে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হওয়ার কথা রয়েছে।

ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬