জাবিতে র‌্যাগিং: ১১ শিক্ষার্থী বহিষ্কার

০২ জানুয়ারি ২০২০, ০৩:৫৪ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) র‌্যাগিংয়ের অভিযোগে ১১ শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থীদের র‌্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের ৪৭তম ব্যাচের ওই ১১ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

গত ১৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হলেও বৃহস্পতিবার (০২ জানুয়ারি) তা জানাজানি হয়।

বহিষ্কৃতরা হলেন, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের হারুন অর রশিদ, এনামুল হক তামিম, মো. রাইসুল ইসলাম রাজু, তাওসিফ আব্দুল্লাহ, সালগ্না রেমা, জাকির হোসেন জীবন, মুহাম্মদ মাহাবুবুল আলম, মো. মাহবুবুল আলম, সারাহ বিনতে সালাহ, সায়মা লিমা, ফাবিহা বিনতে হক।

এছাড়া র‌্যাগিংয়ের শিকার হওয়া সত্ত্বেও সিনিয়রদের রক্ষার চেষ্টা করায় প্রথম বর্ষের মো. নাঈম হাসান ও আল ইমরান হোসেন তালুকদারকে সতর্ক করা হয়েছে।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬