ইসলামী বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি শুরু ২৩ ডিসেম্বর

১৮ ডিসেম্বর ২০১৯, ০৩:১৪ PM

© ফাইল ফটো

যীশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন) ও শীতকালীন অবকাশ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ১২দিনের ছুটি শুরু হতে যাচ্ছে আগামী ২৩ ডিসেম্বর (সোমবার) থেকে। যা চলবে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়, শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাসমূহ আগামী ২৩ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি এবং অফিসসমূহ আগামী ২৪ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।

এদিকে ছুটিতে আবাসিক হলসমূহ বন্ধ থাকবে কি না সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কাউন্সিল।

প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আকরাম হোসেন মজুমদার বলেন, ‘আগামী শনিবার আমরা বিষয়টি নিয়ে বসবো। এরপর সংশ্লিষ্ট সকলের সঙ্গে পরামর্শক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে।’

একনজরে বিসিবির অ্যাডহক কমিটি: কার কী পরিচয়?
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে বড় দুঃসংবাদ দিল মাউশি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের হল থেকে রাইস কুকার-বৈদ্যুতিক চুলা জব্দ, ছাত…
  • ০৭ এপ্রিল ২০২৬
নতুন কেনা বাড়িতে ফেরা হল না ড্যাফোডিলের সাবেক ছাত্রের, নিউই…
  • ০৭ এপ্রিল ২০২৬
পুরো একটি সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন রাবিপ্রবির শিক্ষার্থ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close