বিজয় দিবসের খাবার খেয়ে জাবির ৩১ ছাত্রী অসুস্থ

১৮ ডিসেম্বর ২০১৯, ১২:২৯ AM

© সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রতিটি আবাসিক হলে প্রীতিভোজের আয়োজন করা হয়েছিল। প্রীতিভোজের খাবার খেয়ে বেগম সুফিয়া কামাল হলের অন্তত ৩১ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। এ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় ৩১ জন ছাত্রীকে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসা কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক মাহবুবা জান্নাত।

তিনি বলেন, ‘ছাত্রীদের অসুস্থতার খবর পেয়ে সংশ্লিষ্ট হলে যায়। সেখানে ৩১ জন ছাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। যেহেতু এতজন ছাত্রী একসাথে অসুস্থ হয়েছে তাই প্রাথমিকভাবে ধারণা করছি, খাবারের কারণেই এ সমস্যা হয়েছে।’

খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়া হলটির আবাসিক এক ছাত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘গতকাল রাতে হলের খাবারের পর আমি আজ সারাদিন গুরুতরভাবে অসুস্থ ছিলাম। আমার রুমের আরও তিনজন খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। আমি নিশ্চিতভাবে বলতে পারি খাবারের কারণেই এই সমস্যাটা হয়েছে। হল প্রশাসনের গাফিলতির কারণেই এমনটা হয়েছে। তাদের আরও সতর্ক থাকা উচিত ছিল।’

জানতে চাইলে বেগম সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. মোতাহার হোসেন বলেন, ‘সমস্যাটির বিষয়ে জানার পরেই ছাত্রীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এটি দুঃখজনক। ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে কাল বৈঠক করা হবে।’

বুয়েটে স্থায়ী পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে 
  • ২৯ অক্টোবর ২০২৬
দিনভর পরিবারের সঙ্গে শপিং, রাত দেড়টায় মাকে শেষ মেসেজ, অতঃপর…
  • ২৯ অক্টোবর ২০২৬
পে-স্কেলের নতুন প্রজ্ঞাপন জারি, ৮ সিদ্ধান্তের কথা জানাল অর্…
  • ২৯ অক্টোবর ২০২৬
নির্বাচনী অচলাবস্থা: সরকার গঠনে কোন পথে এগোবে ইসরায়েল? 
  • ২৯ অক্টোবর ২০২৬
আলোকস্বল্পতায় খেলা বন্ধ, আরেকটি স্বস্তির সেশন ওয়েস্ট ইন্ডিজ…
  • ২৯ অক্টোবর ২০২৬
ঝালকাঠিতে যুবকের মরদেহ উদ্ধার
  • ২৯ অক্টোবর ২০২৬