কুবি ছায়া জাতিসংঘের সভাপতি আশরাফুল, সম্পাদক জাহিদ

১৭ ডিসেম্বর ২০১৯, ১০:১০ PM
সভাপতি আশরাফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক জাহিদ হোসাইন।

সভাপতি আশরাফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক জাহিদ হোসাইন। © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছায়া জাতিসংঘ সংস্থার (সিওইউ মডেল ইউনাইটেড ন্যাশন এসোসিয়েশ) নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি হয়েছেন মার্কেটিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আশরাফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদ হোসাইন।

গত রবিবার আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়। মোট ২৩ সদস্যবিশিষ্ট এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।

কমিটিতে অন্যান্য পদে পদপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি পদে শামীম আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আশিক আব্দুল্লাহ এবং মেহরাব শোভন, কোষাধ্যক্ষ পদে মো. ইমন।

এছাড়াও আরো ১২ টি পদে ১৭ জনকে মনোনয়ন করা হয়। কমিটি ঘোষণার পাশাপাশি শিক্ষাজীবন শেষ হওয়া সদস্যদের নিয়ে সংগঠনটির এ্যালামনাই গঠন করা হয়েছে।

রাজশাহীতে ৯ম পে স্কেলের গেজেট জারির দাবিতে মানববন্ধন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বাগেরহাটে বিএনপি ও ইসলামী আন্দোলনের অর্ধশতাধিক নেতাকর্মীর জ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কারাগার থেকে ফাঁসির আসামি পালানোর মামলায় গ্রেপ্তার ২
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মেহেরপুরে চাঁদার দাবিতে বোমাসদৃশ বস্তু ও চিরকুট পাঠিয়ে হুমকি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে কর্মবিরতিতে বিভিন্ন সরকারি দফতরের কর্মচার…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সরকারি ৬ ব্যাংকের নিয়োগ পরীক্ষায় প্রক্সি, মুচলেকা দিয়ে মিলল…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬