বশেমুরবিপ্রবির শেখ রাসেল হলে বিজয় বিতর্ক উৎসব

১৭ ডিসেম্বর ২০১৯, ১১:১৩ AM

© টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শেখ রাসেল হলে বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে বিজয় বিতর্ক উৎসব ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

শেখ রাসেল হল প্রশাসন এবং বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটির যৌথ উদ্যোগে গত ১৫ ডিসেম্বর দুই দিনব্যাপী এ বিতর্ক উৎসব শুরু হয়। মোট আটটি দল নিয়ে অনুষ্ঠিত এ বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন হয়েছে তানহীম রহমান, নাইম ইসলাম ও অঞ্জন মজুমদারের দল ‘টিম এ’ এবং রানারআপ হয়েছে শেখ মোঃ রিফাত, শফিকুল ইসলাম ও উজ্জল খানের দল ‘টিম ডি’। সেরা বিতার্কিক হয়েছেন টিম এ এর দলনেতা একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী তানহীম রহমান।

বিতর্ক উৎসব শেষে শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন শেখ রাসেল হলের প্রভোস্ট মোঃ ফায়েকুজ্জামান মিয়া। এসময় তিনি বলেন, ‘বিতর্ক মানুষের মনকে সুন্দর ও পরিশুদ্ধ করে গড়ে তোলে এবং পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য এধরণের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন’

বুয়েটে স্থায়ী পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে 
  • ২৯ অক্টোবর ২০২৬
দিনভর পরিবারের সঙ্গে শপিং, রাত দেড়টায় মাকে শেষ মেসেজ, অতঃপর…
  • ২৯ অক্টোবর ২০২৬
পে-স্কেলের নতুন প্রজ্ঞাপন জারি, ৮ সিদ্ধান্তের কথা জানাল অর্…
  • ২৯ অক্টোবর ২০২৬
নির্বাচনী অচলাবস্থা: সরকার গঠনে কোন পথে এগোবে ইসরায়েল? 
  • ২৯ অক্টোবর ২০২৬
আলোকস্বল্পতায় খেলা বন্ধ, আরেকটি স্বস্তির সেশন ওয়েস্ট ইন্ডিজ…
  • ২৯ অক্টোবর ২০২৬
ঝালকাঠিতে যুবকের মরদেহ উদ্ধার
  • ২৯ অক্টোবর ২০২৬