চবির হলে মিলল ধারালো রামদাসহ দেশীয় অস্ত্র

১১ ডিসেম্বর ২০১৯, ০৯:০৬ AM

© সংগৃহীত

ট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রদের পাঁচটি হলে গভীর রাতে তল্লাশি চালিয়ে ধারালো রামদা ও চাপাতিসহ বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে এ অভিযান চালানো হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির নেতৃত্বে অভিযান চালানো হলেও এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের, শাহ আমানত হল, সোহরাওয়ার্দী হল, শাহজালাল হল, স্যার এ এফ রহমান হল ও আলাওল হলে আকস্মিকভাবে এ অভিযান চালায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রায় আড়াই ঘণ্টার অভিযানের সময় হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অভিযানে সোহরাওয়ার্দী হল থেকে একটি রামদা ও কিছু লোহার পাইপ উদ্ধার করা হয়। এছাড়া আলাওল হলে চারটি রামদা, দুটি বিদেশি চাপাতি ও পাঁচটি হাতুড়ি এবং লোহার পাইপ পাওয়া যায়। আর স্যার এ এফ রহমান হল থেকে একটি রামদা ও লোহার পাইপ উদ্ধার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ছাত্রদের পাঁচটি হলে অভিযান চালানো হয়েছে। বেশ কিছু দেশীয় অস্ত্র অভিযানে উদ্ধার করা হয়েছে। যেসব কক্ষ থেকে এসব অস্ত্র পাওয়া গেছে সেগুলো সিলগালা করে বরাদ্দ বাতিল করা হবে বলেও জানিয়েছেন তিনি।

নতুন স্পিন বোলিং কোচ কোথায় কাজ করবেন, জানাল বিসিবি
  • ০৬ এপ্রিল ২০২৬
সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানের নিয়োগ বাতিল
  • ০৬ এপ্রিল ২০২৬
জাতীয় জ্বালানি নিরাপত্তায় ড্যাফোডিলের অগ্রযাত্রা: ৩.৪ মেগাও…
  • ০৬ এপ্রিল ২০২৬
কীভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী আসনের এমপিরা, ভোট হয় কীভা…
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রথমবারের মতো বাংলাদেশে স্পিন বোলিং মেশিন, দাম কত?
  • ০৬ এপ্রিল ২০২৬
বিসিএস একটা হাইপ, একটা ট্রাপ আর সমাজ-পরিবারের চাপিয়ে দেয়া প…
  • ০৬ এপ্রিল ২০২৬
close