ইবিতে অপেক্ষমান তালিকার সাক্ষাৎকার শুরু ১৫ ডিসেম্বর

১০ ডিসেম্বর ২০১৯, ০৩:০৪ PM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। মেধাতালিকা হতে ভর্তি পরও বিভিন্ন বিভাগে এখনও ৮৭২টি আসন ফাঁকা রয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের একাডিমিক শাখা সূত্রে জানা গেছে।

জানা যায়, ভর্তি পরীক্ষা শেষে গত ৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মেধাতালিকা হতে ভর্তি কার্যক্রম শেষ হয়। এরপর শুরু হয় মাইগ্রেশনের (বিভাগ বদলি) কাজ। মেধাতালিকায় ভর্তির পরও ৩৫টি বিভাগে মোট ২৩০৫টি আসনের মধ্যে এখনও ৮৭২টি আসন ফাঁকা রয়েছে।

স্ব স্ব ইউনিট সমন্বয়কারী সূত্রে জানা যায়, ৮৬৭টি শূন্য আসনের মধ্যে ধর্মতত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ৩০টি, কলা, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৪৩১টি, ব্যবসায় প্রশাসন অনুষদভূক্ত ‘সি’ ইউনিটে ১৫৬টি এবং বিজ্ঞান, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে মোট ২৫৫টি শুন্য রয়েছে।

এদিকে মেধাতালিকার ভর্তি পর আসন শুন্য থাকায় আগামী ১৫ ডিসেম্বর থেকে অপেক্ষমান তালিকার সাক্ষাৎকার শুরু হবে। মোট চার শিফটের মধ্যে ‘সি’ ইউনিটের অপেক্ষমান তালিকার সাক্ষাৎকার আগামী ১৫ ডিসেম্বর, এবং ‘এ’, ‘বি’ ও ‘ডি’ ইউনিটের সাক্ষাৎকার আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, অপেক্ষমান তালিকার সাক্ষাতকার ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

 

শিক্ষা সংকট পর্যালোচনা ও উত্তরণের উপায়
  • ২৯ অক্টোবর ২০২৬
অতিরিক্ত সচিব পদমর্যাদায় নতুন দায়িত্ব পেলেন খল অভিনেতা শিবা…
  • ২৯ অক্টোবর ২০২৬
বিএমইউতে বিশ্ব সোরিয়াসিস দিবস পালিত
  • ২৯ অক্টোবর ২০২৬
নভেম্বর মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ
  • ২৯ অক্টোবর ২০২৬
বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর পারমাণবিক বিদ্য…
  • ২৯ অক্টোবর ২০২৬
আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে আসছেন রাষ্ট্রপতি, প্র…
  • ২৯ অক্টোবর ২০২৬