তাপস হত্যার বিচার দাবিতে চবিতে মৌন মিছিল

০৮ ডিসেম্বর ২০১৯, ০৮:২৭ PM

© টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের একাংশের গঠিত ‘তাপস স্মৃতি সংসদ’র নেতাকর্মীরা তার হত্যার বিচারের দাবিতে মৌন মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করেছে। রবিবার (৮ ডিসেম্বর) দুপুর ২টার বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল থেকে মৌন মিছিলটি শুরু হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধু চত্বরে এসে মানববন্ধন করেন ‘তাপস স্মৃতি সংসদ’। এসময় ‘তাপস হত্যার বিচার চাই’ ‘খুনিদের কোন ধর্ম জাত গোষ্ঠী নাই’ ‘তাপসের রক্ত বৃথা যেতে দিবো না’ স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ করতে দেখা গেছে। মানববন্ধনে সকলের মুখে কালো বেজ পরে তাপস হত্যার প্রতিবাদ জানানো হয়।

প্রতিবাদ কর্মসূচীতে বক্তব্য রাখেন তাপস স্মৃতি সংসদের আহ্বায়ক শফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা সাদাফ খান ও শরিফুল ইসলামসহ প্রমুখ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, অপরাধীর কোনো দল, মত পরিবার নেই। তারা শুধুই অপরাধী। তাদেরকে সামাজিক ও রাজনৈতিক ভাবে বয়কট করতে হবে। আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই হত্যাকান্ডে জড়িতদের বহিষ্কারের দাবি ও পুলিশ প্রশাসনের কাছে তাদেরকে গ্রেফতারের দাবি জানাই।

নতুন স্পিন বোলিং কোচ কোথায় কাজ করবেন, জানাল বিসিবি
  • ০৬ এপ্রিল ২০২৬
সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানের নিয়োগ বাতিল
  • ০৬ এপ্রিল ২০২৬
জাতীয় জ্বালানি নিরাপত্তায় ড্যাফোডিলের অগ্রযাত্রা: ৩.৪ মেগাও…
  • ০৬ এপ্রিল ২০২৬
কীভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী আসনের এমপিরা, ভোট হয় কীভা…
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রথমবারের মতো বাংলাদেশে স্পিন বোলিং মেশিন, দাম কত?
  • ০৬ এপ্রিল ২০২৬
বিসিএস একটা হাইপ, একটা ট্রাপ আর সমাজ-পরিবারের চাপিয়ে দেয়া প…
  • ০৬ এপ্রিল ২০২৬
close