ইবি অধ্যাপক ইয়াসিন আলী স্মরণে শোকসভা

২৬ নভেম্বর ২০১৯, ১০:০৬ PM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বাংলা বিভাগের প্রয়াত অধ্যাপক ড. ইয়াসিন আলীর স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১২টায় বাংলা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবন গ্যালারিতে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

শোকসভায় প্রয়াত অধ্যাপক ড. ইয়াসিন আলীর জীবনকর্মের উপর আলোচনা ও তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ড. আ শ ম শোয়াইব আহমেদ।

বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমানের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ।

শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, প্রফেসর ইয়াসিনের আকস্মিক এই অন্তর্ধান আমাদেরকে সাংঘাতিক ভাবে নাড়া দিয়েছে। তিনি সমাজের প্রচলিত যে ধারা তার উল্টো যাত্রার মানুষ তিনি ছিলেন। তাঁর পরমানন্দ ছিল জ্ঞান আহরণে, সৃষ্টিশীল চিন্তায়।

বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তপন কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, অর্থনীতি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক আব্দুল মুঈদ, অধ্যাপক ইয়াসিন আলীর ছোট ভাই শাহরিয়ার হোসেনসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর অধ্যাপক ড. ইয়াসিন আলীর ব্রেইনস্ট্রোক ও হার্টস্ট্রোক হওয়ার পর তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানে দীর্ঘদিন চিকিৎসা গ্রহণের পর গত ১৮ নভেম্বর তিনি পরলোক গমন করেন। তার মৃত্যুতে বিশ^বিদ্যালয় পরিবারে শোকের ছাঁয়া নেমে আসে।

মায়ের দুধেও ‘ইমিউনিটি ঘাটতি’, হামের প্রকোপ কমাতে আলোচনায় কি…
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষক নিয়োগে শূন্যপদের তথ্য দেওয়ার সময় বাড়াল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দাবিগুলো পর্যবেক্ষণ কর…
  • ১২ এপ্রিল ২০২৬
হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
  • ১২ এপ্রিল ২০২৬
ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬
জানালা দিয়ে বাবা দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল সন্তানের…
  • ১২ এপ্রিল ২০২৬