জাতীয় বিশ্ববিদ্যালয়

মাস্টার্স নিয়মিত ভর্তির মেধা তালিকা প্রকাশ কাল

২৫ নভেম্বর ২০১৯, ০৫:০৯ PM

© সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক মেধা তালিকা আগামীকাল মঙ্গলবার প্রকাশ করা হবে। সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওইদিন বিকেল ৪টা থেকে এসএমএস এর মাধ্যমে nu<space>atmf<space>roll লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করে ফল পাওয়া যাবে। এছাড়া রাত ৯টা থেকে ওয়েবসাইট www.nu.ac.bd/admissions-থেকে ফল পাওয়া যাবে। এ ভর্তি কার্যক্রমের ক্লাস আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) অথবা মাস্টার্স প্রফেশনাল কোর্সে বর্তমান অধ্যয়নরত কোন শিক্ষার্থী ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে।

নকলে বাধা দেওয়ায় শিক্ষককে ঘুষি, স্কুলছাত্র বহিষ্কার
  • ৩০ অক্টোবর ২০২৬
নিজ বাসা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ…
  • ৩০ অক্টোবর ২০২৬
মণিপুরে ফের উত্তেজনা, ৩১ অক্টোবর মহাসমাবেশ
  • ৩০ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয় দিবসের কনসার্টে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করল জব…
  • ৩০ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও উপনির্বাচনে জামানত হারালেন যেসব প্রার্থী
  • ৩০ অক্টোবর ২০২৬
ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ
  • ৩০ অক্টোবর ২০২৬