জাতীয় বিশ্ববিদ্যালয়
© সংগৃহীত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক মেধা তালিকা আগামীকাল মঙ্গলবার প্রকাশ করা হবে। সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওইদিন বিকেল ৪টা থেকে এসএমএস এর মাধ্যমে nu<space>atmf<space>roll লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করে ফল পাওয়া যাবে। এছাড়া রাত ৯টা থেকে ওয়েবসাইট www.nu.ac.bd/admissions-থেকে ফল পাওয়া যাবে। এ ভর্তি কার্যক্রমের ক্লাস আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) অথবা মাস্টার্স প্রফেশনাল কোর্সে বর্তমান অধ্যয়নরত কোন শিক্ষার্থী ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে।