আন্দোলনে যাচ্ছে বেসরকারি অনার্স কলেজের শিক্ষকরা

২৫ নভেম্বর ২০১৯, ১২:১২ PM

এমপিওভুক্তির দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে লাগাতার অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করার ঘোষণা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স পর্যায়ের শিক্ষকরা। রোববার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বেসরকারি অনার্স মাস্টার্স শিক্ষক ফোরামের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ সংশোধন করে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজে অনার্স মাস্টার্স কোর্সে নিয়োগকৃত শিক্ষকদের এমপিওভুক্তির দাবি জানান শিক্ষক নেতারা। অন্যথায় আন্দোলনে ৪ ডিসেম্বর থেকে আন্দোলনের ঘোষণা দেন তারা।

শিক্ষক নেতারা বলেন, বেসরকারি কলেজে কর্মরত শিক্ষকদের নামমাত্র সম্মানী দেওয়া হয়। সেটাও অনেক কলেজ প্রতি মাসে দেয় না। তাই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ সংশোধন করে সংশোধিত জনবলকাঠামোতে আমাদের অন্তর্ভুক্ত করা না হলে আমাদের আত্মহত্যা করা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না।

শিক্ষকরা অভিযোগ করেন, শিক্ষক নিয়োগে জাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের আইনকে তোয়াক্কা করে না। এনটিআরসিএ এর মাধ্যমে সরকার শিক্ষক নিয়োগের কথা বললেও জাতীয় বিশ্ববিদ্যালয়ও সেটা মানে না। সংবাদ সম্মেলনে শিক্ষাপ্রতিষ্ঠানে সব নিয়োগ এনটিআরসিএর মাধ্যমে সম্পন্ন করা, এমপিওভুক্ত শিক্ষকদের তিন বছর পরপর বদলির ব্যবস্থা চালু এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব গভর্নিং বডির ওপর ন্যস্ত না করে শিক্ষা মন্ত্রণালয়ের নিজস্ব তত্ত্বাবধানে পরিচালনার দাবি জানানো হয়।  

সংবাদ সম্মেলনে স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহ্জাহান আলম সাজু, সংগঠনের আহ্বায়ক নেকবর হোসাইন, সদস্যসচিব মেহরাব আলী, সাদিকুর রহমান, কামরুল হাসান লিপু, আলাউদ্দিন, হারুন অর রশীদ, মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

চব্বিশ বেহাতের মাস্টারমাইন্ড ‘অনেকগুলো ছায়া মুজিব’: জেডিপি
  • ১৭ এপ্রিল ২০২৬
দেশে টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী
  • ১৭ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১৭ এপ্রিল ২০২৬
রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রথম ফ্লাইটে য…
  • ১৭ এপ্রিল ২০২৬
অং সান সু চি সহ ৪ হাজার রাজবন্দির সাজা কমাল জান্তা সরকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শেষ মুহুর্তে এসএসসি পরীক্ষার্থীদের জন্য করণীয়
  • ১৭ এপ্রিল ২০২৬