ডীনস্ অ্যাওয়ার্ড পেলেন রাবি ১৩ শিক্ষার্থী

১৮ নভেম্বর ২০১৯, ০৬:১৪ PM

© টিডিসি ফটো

পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কলা অনুষদভূক্ত বিভিন্ন বিভাগের ১৩ শিক্ষার্থীকে ‘কলা অনুষদ ডীনস্ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এ পদক তুলে দেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, দর্শন বিভাগের শামীমা তাসনিম ও কনিকা রানী সরকার, ইতিহাস বিভাগের সপ্তামী আকতার, ইংরেজি বিভাগের শারমিন আক্তার, বাংলা বিভাগের মোছা. ববিতা খাতুন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আল মামুন, আরবি বিভাগের হাশমতুল্লাহ, ইসলামিক স্টাডিজ বিভাগের আল আমিন, সঙ্গীত বিভাগের রুম্মান আরা হোসেন দৃষ্টি, নাট্যকলা বিভাগের মো. রাসেল রানা, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের রওনক জাহান স্বর্ণা, সংস্কৃত বিভাগের মুশফিকা রহমান এবং উর্দু বিভাগের শামিমা আক্তার। এর মধ্যে সর্বোচ্চ ফলাফল ৩.৯০ সিজিপিএ পেয়ে এই অনুষদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন আররি বিভাগের হাশমতুল্লাহ।

কলা অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা ও অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া।

উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন, বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয় তারা সবাই মেধাবী। যারা পরিশ্রম করে তাদের পরিশ্রম কখনো বিফলে যায় না। তাই মেধার সঠিক চর্চা ও নিয়মিত অধ্যবসায় করে মেধার বিকাশ ঘটাতে হবে। শুধু নিজের জন্য নয় বরং সাধারণ মানুষের জন্য এ মেধা প্রয়োগ করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার এবং বিভিন্ন বিভাগের সভাপতি ও শিক্ষক প্রমুখ।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬