বিআরটিএ

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বসানোর সময় আরও বাড়ল

৩০ অক্টোবর ২০২৬, ১২:১৭ PM
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বসানোর সময়সীমা বেড়েছে

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বসানোর সময়সীমা বেড়েছে © ফাইল ছবি

মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট বসানোর সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নম্বরপ্লেট সংযোজনের সুযোগ পাবেন মোটরসাইকেল মালিকেরা। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় এক গণবিজ্ঞপ্তিতে সময় বাড়ানোর এ তথ্য জানায় বিআরটিএ। আগে এ কাজের জন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল।

এর আগে গত ১৬ অক্টোবর প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে মোটরসাইকেলের সামনে নির্দিষ্ট মাপের ম্যানুয়াল নম্বরপ্লেট বসানো বাধ্যতামূলক করা হয়। সে সময় মোটরসাইকেল মালিকদের ১৫ নভেম্বরের মধ্যে নম্বরপ্লেট সংযোজনের নির্দেশনা দেওয়া হয়েছিল।

বিআরটিএর বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে কর্তৃপক্ষের অনুমোদিত আরএফআইডিসহ উন্নতমানের (রেট্রো-রিফ্লেক্টিভ) নম্বরপ্লেট প্রদর্শনের বিধান রয়েছে। এর পাশাপাশি এখন থেকে মোটরসাইকেলের সামনেও ম্যানুয়াল নম্বরপ্লেট প্রদর্শন করতে হবে।

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage