ডেঙ্গু আক্রান্ত হয়ে আইসিইউতে বুটেক্স শিক্ষার্থী

১৭ নভেম্বর ২০১৯, ০৩:২৫ PM
ডেঙ্গুতে আক্রান্ত সজীব সাগর

ডেঙ্গুতে আক্রান্ত সজীব সাগর

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) আবাসিক হলগুলোতে শীতের মৌসূমের শুরুতে পুনরায় ডেঙ্গু এবং পানিবাহিত রোগ টাইফয়েডের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সম্প্রতি বুটেক্সের ৪৩তম ব্যাচের ছাত্র সজীব সাগর ডেঙ্গু, টাইফয়েড ও জন্ডিসে আক্রান্ত হয়ে রাজধানীর এপোলো হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বুটেক্সের আবাসিক শহীদ আজিজ হলে থাকতেন।

এছাড়া শনিবার জি এম এ জি ওসমানী হলের ৪৪তম ব্যাচের ছাত্র দেবু কুমার সেন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। দেবু হলের জীম রুমে থাকেন।

শিক্ষার্থীদের অভিযোগ, ‘শীতের শুরুতে মশা-মাছির পরিমাণ দিনদিন বেড়েই চলছে কিন্ত প্রশাসন মশা নিধন কার্যক্রম বন্ধ রেখেছে।

এদিকে প্রতিমাসে কেউ না কেউ টাইফয়েডে আক্রান্ত হচ্ছে। এজন্য হলের পানি কতটা বিশুদ্ধ তা নিয়ে প্রশ্ন তুলছে শিক্ষার্থীরাা।

ওসমানী হলের প্রভোস্ট একেএম আশিকুর রহমান মজুমদারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মশা নিধন কার্যক্রম চালু আছে। তবে সঠিক জায়গায় মশা নিধন কর্মসূচি পরিচালনার উপর বিশেষ গুরুত্ব দেয়া হবে।

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বসানোর সময় আরও বাড়ল
  • ৩০ অক্টোবর ২০২৬
১,৭৮২ পদে বড় নিয়োগ দেবে এসএসএস এনজিও
  • ৩০ অক্টোবর ২০২৬
রাকসু নির্বাচন চান ছাত্রদল-শিবিরসহ সাবেক ছাত্রপ্রতিনিধিরাও,…
  • ৩০ অক্টোবর ২০২৬
গ্রিভসকে ফিরিয়ে লাঞ্চের আগে বাংলাদেশের স্বস্তি
  • ৩০ অক্টোবর ২০২৬
বাইন্যান্সের ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা, চুরি ৬৩০ কোটি…
  • ৩০ অক্টোবর ২০২৬
‘আম তারেক’ অন্তত হোটেলে নারী নিয়ে যাওয়া-পদ বাণিজ্য-চুমু শফি…
  • ৩০ অক্টোবর ২০২৬