রাবি শিক্ষার্থীকে মারধর করায় দুইজন বহিষ্কার

১৭ নভেম্বর ২০১৯, ০২:৪৬ PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহরাবকে মারধরের ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম ও বাংলা বিভাগের চতুর্থ বর্ষের হুমায়ন কবির নাহিদ।

শরিবার দুপুরে শৃঙ্খলা কমিটির এক জরুরি সভায় বহিষ্কারের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান।

এদিকে দুপুর ১২টা থেকে প্রশাসন ভবন ঘেরাও করে আন্দোলন করছিল শিক্ষার্থীরা। সাময়িক বহিষ্কারের খবরে তারা অবস্থানস্থল ত্যাগ করেন। তবে অভিযুক্তদের স্থায়ীভাবে বহিষ্কার ও তাদের গ্রেফতারের দাবি জানিয়ে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জোহা হলে ছাত্রলীগ কর্মী রাকিবুল ইসলাম ও হুমায়ন কবির নাহিদের নেতৃতে বেশ কয়েজন সোহরাবকে ল্যাপটপ চুরির অভিযোগ তোলে হলের তৃতীয় ব্লকের ২৫৪ নম্বর কক্ষে নিয়ে যায়। সেখানে তাকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করেন রাকিবুল ইসলাম ও হুমায়ন কবির নাহিদ। একপর্যায়ে তারা দুইজন মিলে সোহরাবকে রড দিয়ে উপর্যুপরি আঘাত করে। সোহরাব রক্তাক্ত হলে তারা মারধর বন্ধ করেন।

পরে সোহরাবের বন্ধুরা গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। মারধরে তার বাম হাতও ভেঙে গেছে। বর্তমানের হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন সোহরাব।

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বসানোর সময় আরও বাড়ল
  • ৩০ অক্টোবর ২০২৬
১,৭৮২ পদে বড় নিয়োগ দেবে এসএসএস এনজিও
  • ৩০ অক্টোবর ২০২৬
রাকসু নির্বাচন চান ছাত্রদল-শিবিরসহ সাবেক ছাত্রপ্রতিনিধিরাও,…
  • ৩০ অক্টোবর ২০২৬
গ্রিভসকে ফিরিয়ে লাঞ্চের আগে বাংলাদেশের স্বস্তি
  • ৩০ অক্টোবর ২০২৬
বাইন্যান্সের ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা, চুরি ৬৩০ কোটি…
  • ৩০ অক্টোবর ২০২৬
‘আম তারেক’ অন্তত হোটেলে নারী নিয়ে যাওয়া-পদ বাণিজ্য-চুমু শফি…
  • ৩০ অক্টোবর ২০২৬