জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিজিপিএ ৪ পেলেন শামীমা-আফনান

০৭ নভেম্বর ২০১৯, ০২:১২ PM
 শামীমা তাসনিম

শামীমা তাসনিম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল পরীক্ষায় সিজিপিএ ৪ পেয়ে উত্তীর্ণ হয়েছেন শামীমা তাসনিম। রাজশাহী কলেজ থেকে পদার্থ বিভাগে তিনি মাস্টার্স পরীক্ষা দেন। সিজিপিএ-৪ স্কেলে ৪ অর্জন করে নিজের কৃতিত্বের পরিচয় দেন।

তাসনিমা ২০১৭ সালের মাস্টার্স পরীক্ষার্থী। বাবা মো. মোখলেছুর রহমান এবং মা সোলতানা পারভীন। রোল নম্বর ৭১২২৫৩৫।

এছাড়া একই বিভাগে চট্টগ্রাম কলেজ থেকেও মাস্টার্স ফাইনাল পরীক্ষায় সিজিপিএ-৪ পেয়েছেন আফনান আলাল। বাবা মো. আলাল উদ্দীন ও মা জোলেখা বেগম। তিনি ২০১৭ সালের পরীক্ষার্থী। তার রোল নম্বর ৭১২৩৩২০।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সদ্য প্রকাশিত ফলাফলে এমন অসাধারণ কৃতিত্ব অর্জন করায় সামাজিক যোগাযোগমাধ্যমে তারা প্রশংসায় ভাসছেন। অনেকে বলছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিজিপিএ ৪ এ ৪ পাওয়া অসাধ্য কাজ। যা সাধন করেছেন তারা। তাই তাদের চেষ্টা ও মেধার প্রশাংসা করছেন খোদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রাজধানীর ডেমরা বিশ্ববিদ্যলয় কলেজের শিক্ষার্থী আজিমুল ইসলাম লিখেছেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন শিক্ষাকে ছোট করে দেখার মানসিকতা আমাদের মধ্যে রয়েছে। কিন্তু এটা ঠিক নয়। আমি মনে করি, প্রতিষ্ঠানের চেয়ে বড় হলোে আমার প্রচেষ্টা। অধ্যবসায়ী হলে অবশ্যই ভালো ফলাফল বয়ে আনা সম্ভব।

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৭ সালের মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) পরীক্ষার ফল প্রকাশ করা হয়। রীক্ষায় ৩০ টি বিষয়ে সারাদেশে ১৫৭ টি কলেজের এক লাখ ৩৮ হাজার ৬৬৯ জন পরীক্ষার্থী মোট ১১৪ টি কেন্দ্রে অংশগ্রহণ করে। এরমধ্যে এক লাখ ৫ হাজার ৪৫৫ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৭৬.০৫ শতাংশ।

হরমুজ প্রণালি খুলে দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
  • ১৭ এপ্রিল ২০২৬
গাজীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
  • ১৭ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
‘হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত’, যুদ্ধবিরতি চলবে কতদিন—জা…
  • ১৭ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দামে ব্যাপক দরপতন
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা ইরানের
  • ১৭ এপ্রিল ২০২৬