ফের উপাচার্যের বাসভবন ঘেরাও আন্দোলনকারীদের

০৬ নভেম্বর ২০১৯, ০৬:৫৫ PM

বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলেও ক্যাম্পাস ছেড়ে যায়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। দুর্নীতির অভিযোগ তুলে উপাচার্য (ভিসি) অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে আবারও ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন। বুধবার বিকেল ৫টায় তারা অবস্থান নেন।

এদিকে উপাচার্যের বাসভবন ঘিরে রেখেছেন প্রায় দেড় শতাধিক পুলিশ। এসময় পুলিশের কাছে থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের আড়াল করতে পুলিশের সামনে সারিবদ্ধভাবে দাঁড়ায় শিক্ষকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এ দৃশ্য দেখে অনেকে শিক্ষকদের প্রশংসা করেন।

এর আগে বিকাল সাড়ে ৩টার মধ্যে ছাত্রলীগ ও আন্দোলনকারীসহ সব শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশ দিয়েছিল প্রশাসন। এরমধ্যে হল না ছাড়তে আইনি ব্যবস্থাও নেয়া হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। তবে এই নির্দেশ প্রত্যাখ্যান করে আন্দোলনকারীরা।

আন্দোলনকারীরা বলছেন, ভিসির বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তাই তার অপসারণের জন্য আমরা সংশ্লিষ্টদের কাছে দাবি জানিয়েছি। কিন্তু উপাচার্যে নিজেও পদত্যাগ করছেন না। তাকে সরানোও হচ্ছে না।

তারা বলেন, এ অবস্থায় জাহাঙ্গীরনগরকে দুর্নীতিমুক্ত করতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। কিন্তু আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলার আশঙ্কা করছি আমরা।

আন্দোলনকারী এক শিক্ষক বলেন, ‘আমরা শঙ্কার মধ্যে আছি। যে প্রশাসন ছাত্রলীগ দিয়ে আমাদের ওপর হামলা করিয়েছে তারা পুলিশ দিয়ে নিজেদের বেষ্টিত করে রেখেছে। যেকোনো সময় তারা হামলাও চালাতে পারে।’

এর আগে সাড়ে ৪টার বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। মিছিলটি উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানেই অবস্থান নেন শিক্ষক-শিক্ষার্থীরা।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬