বিকেলের মধ্যে হল না ছাড়লে ব্যবস্থা

০৬ নভেম্বর ২০১৯, ০৩:১৯ PM
আন্দোলনরত শিক্ষার্থীরা

আন্দোলনরত শিক্ষার্থীরা © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চলমান আন্দোলন নিয়ন্ত্রনে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া। যারা নির্দেশনা অমান্য করে এখনো হল ছাড়েনি তারা আজ সাড়ে ৩টার মধ্যে হল না ছাড়লে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বুধবার দুপুরে সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বাসভবনে প্রভোস্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক বশির আহমেদ গণ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

বশির আহমেদ বলেন, গতকাল বিকেল সাড়ে ৪টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়। দূর-দূরান্তের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ওই নির্দেশনা নমনীয় থাকে। ইতোমধ্যে ছাত্রীদের হল খালি হয়ে গেছে। ছাত্র হলে অনেকেই এখনো অবস্থান করছে। তাদের বিকেল সাড়ে ৩টার মধ্যে হল ছাড়তে হবে। নইলে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে। হল সংলগ্ন খাবার দোকানগুলোও বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার পর উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে সিন্ডিকেটের এক জরুরি সভায় অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ও বিকেল সাড়ে ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়। এরপর হল ছাড়ার সময়সীমা কয়েক দফায় পরিবর্তন করা হয়। সর্বশেষ বুধবার সকাল সাড়ে ৯টার মধ্যে হল ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানায় প্রশাসন। তবে আন্দোলনকারীরা হল খালি করার সিদ্ধান্তের প্রতিবাদ জানান। তারা উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে ফের আন্দোলন শুরু করেন শিক্ষক-শিক্ষার্থীরা। ক্যাম্পাসে তারা বিক্ষোভ মিছিল বের করেন। পরে বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের সামনে সংহতি সমাবেশ করেন। সেখানে শিক্ষার্থীসহ গতকাল হামলার শিকার শিক্ষকরা তাদের ওপর হামলার বর্ণনা দেন।

ট্যাগ: জাবি
বর্ষবরণে প্রস্তুত চবি, বর্ণিল আয়োজনে মুখর ক্যাম্পাস
  • ১৩ এপ্রিল ২০২৬
এক ফোনেই ভেস্তে যায় ২১ ঘণ্টার সমঝোতা, জেডি ভ্যান্সকে কল করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদাবাজ ধরে হোয়াটসঅ্যাপে ভিডিও দিলেই ২৪০০ টাকার পাঞ্জাবি, …
  • ১৩ এপ্রিল ২০২৬
রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও একজনের মৃত্যু
  • ১৩ এপ্রিল ২০২৬
সভাপতি বিএনপির, জামায়াতের সাধারণ সম্পাদক—১৫ পদে কোন দলটি কত…
  • ১৩ এপ্রিল ২০২৬
নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৩ এপ্রিল ২০২৬