ইবির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল

০৩ নভেম্বর ২০১৯, ০২:২৪ PM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামীকাল সোমবার (৪ নভেম্বর) থেকে। চলবে ৬ নভেম্বর (বুধবার) পর্যন্ত। প্রতিদিন চার মোট শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রথম শিফটের পরীক্ষা সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা, দ্বিতীয় শিফট সকাল সাড়ে ১১টা থেকে বেলা সাড়ে ১২টা, তৃতীয় শিফট দুপুর ২টা থেকে বিকেল ৩টা এবং চতুর্থ শিফট বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ে মোট সাতটি কেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা উপলক্ষে এরইমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যেকোনো অপ্রীতিকর পরস্থিতি এড়াতে ক্যাম্পাসে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা।

এ বছর বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের অধীন ৩৪টি বিভাগের ভর্তি পরীক্ষা চারটি ইউনিটে অনুষ্ঠিত হবে। ৩৪টি বিভাগে দুই হাজার ৩০৫টি আসনে বিপরীতে এ বছর আবেদন জমা পড়ে ৬১ হাজার ৯৪২টি। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বী ২৭ জন ভর্তিচ্ছু।

ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন বলেন, ‘অন্যান্য বারের মত এবারও সুষ্ঠু পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আশা করছি। ভর্তিচ্ছু ও অবিভাবকরা যাতে আমাদের ক্যাম্পাস থেকে একটা ভালো ধারণা নিয়ে যেতে পারেন এ জন্য সকলের সহযোগিতা কামনা করছি।’

ট্রেন দুর্ঘটনায় বহু যাত্রী আহত, সর্বশেষ যা জানা যাচ্ছে
  • ১৮ মার্চ ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ৩…
  • ১৮ মার্চ ২০২৬
একসঙ্গে প্রাণ হারালেন বাবা ও ৫ বছরের ছেলে
  • ১৮ মার্চ ২০২৬
ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য নেই বিশেষ আয়োজন
  • ১৮ মার্চ ২০২৬
ধর্ষণের শিকার শিশুটিকে বাঁচাতে কেটে ফেলতে হল জরায়ু
  • ১৮ মার্চ ২০২৬
ইবির জুলাইবিরোধী শিক্ষক-কর্মকর্তাদের শাস্তি মওকুফ 
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence