নৃত্য চর্চা হবে নিত্যদিনের অনুশীলন: ইবি উপাচার্য

০২ নভেম্বর ২০১৯, ০৫:০৭ PM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নৃত্যকলা চর্চা একটি নিত্যদিনের অনুশীলনী হিসেবে স্বীকৃত হবে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। শনিবার (২ নভেম্বর) ক্যাম্পাসে পাঁচ দিনব্যাপী নৃত্য প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ললিতকলার জ্ঞান ও চর্চা বর্জিত একজন মানুষ শিক্ষিত হলেও ক্রমাগত সে একটি পশুতে রূপান্তরিত হয়। আমরা সুজন বিদ্বান চাই। সেকারণে সুকুমারবৃত্তি চর্চা ও বোধবুদ্ধি বিকাশের জন্য আমরা কিছু পরিকল্পনা গ্রহণ করেছি।

এসময় উপাচার্য আরো বলেন, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগ খোলা হয়েছে। আমরা সংস্কৃতি চর্চায় বর্তমান প্রজন্মকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা কোন অন্ধকার প্রকোষ্ঠে থাকতে চাইনা। ইসলামী বিশ্ববিদ্যালয়ে হবে আকাশের মতো উদার সংস্কৃতি চর্চা।

বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, ভারতের নৃত্য প্রশিক্ষক সোমা গিরি প্রমুখ।

সমাপনী অনুষ্ঠানের এক পর্যায়ে ভারতের পশ্চিমবঙ্গের নৃত্য প্রশিক্ষক সোমা গিরিকে ক্রেস্ট প্রদান করে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। এরপর কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

সমাপনী অনুষ্ঠান শেষে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজ্ঞ নৃত্য পরিবেশিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার চন্দন কুমার দাস ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইসরাত আঞ্জুম অনুষ্ঠানটির যৌথ সঞ্চালনা করেন।

ধর্ষণের লজ্জা সইতে না পেরে স্কুলছাত্রীর আত্মহত্যা, অভিযুক্ত…
  • ০১ এপ্রিল ২০২৬
সংস্কার না হওয়ায় খোয়াসাগর দীঘিতে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা
  • ০১ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো নিয়ে যা …
  • ০১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তির এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্ব…
  • ০১ এপ্রিল ২০২৬
রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ১১…
  • ০১ এপ্রিল ২০২৬
আপগ্রেডেশন পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের তালিকা প্রকাশ করল কা…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence