মেয়ের ভর্তি পরীক্ষায় এসে লাশ হলেন বাবা

৩০ অক্টোবর ২০১৯, ০৩:০১ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে ফেরার পথেই মারা গেছেন এক ভর্তি পরীক্ষার্থীর অভিভাবক। বুধবার (৩০ অক্টোবর) ভর্তি পরীক্ষার ৪র্থ দিন দুপুর দেড়টার শাটল ট্রেনে স্ট্রোক করে মারা যান ওই অভিভাবক।

এসময় প্রত্যক্ষদর্শীরা ঐ অভিভাবককে দ্রুত বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, ঐ ব্যক্তির বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাস গ্রামে। মৃত ব্যক্তির নাম মৃণাল দাশ, তার মেয়ে তিন্নি দাশ 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষার্থী ছিলেন।

বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান ডাক্তার মোহাম্মদ আবু তৈয়ব বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে স্ট্রোক করার পর মেডিকেলে আনার পথে তিনি মারা গেছেন। কনফার্মেশনের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে স্থানান্তর করা হয়েছে।

এক বিশ্বকাপে ১৬ ভাই, জেনে নিন কে খেলছেন কোন দলের হয়ে
  • ২৮ জুন ২০২৬
এআই দিয়ে লেখা সিভিই পছন্দ করছে স্ক্রিনিং এআই: গবেষণা
  • ২৮ জুন ২০২৬
রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ গ্রেপ্তার
  • ২৮ জুন ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টারের নবীনবরণ অনুষ্ঠ…
  • ২৮ জুন ২০২৬
আর্জেন্টিনা ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল কেপ ভার্দে
  • ২৮ জুন ২০২৬
টোরি পেনসো থেকে কাতিয়া গার্সিয়া, বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন …
  • ২৭ জুন ২০২৬