জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার (২১ অক্টোবর)। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকালে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট আজমত উল্লাহ খান ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। সভা শেষে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের একটি এফেলিয়েট বিশ্ববিদ্যালয়। গাজীপুর জেলার বোর্ডবাজারে ১১.৩৯ একর জমির উপর বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিদ্যাপীঠ। অধিভুক্ত কলেজগুলোয় পড়াশোনা করে ২৮ লাখেরও বেশি ছাত্র-ছাত্রী।