কটূক্তি কি বিপ্লব করেছিল, নাকি তৃতীয় পক্ষের ফাঁদ?

২০ অক্টোবর ২০১৯, ০৬:১৮ PM

ফেসবুকে হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করার অভিযোগ ওঠে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বিপ্লব চন্দ্র শুভ নামের এক যুবকের বিরুদ্ধে। পরে বিপ্লব চন্দ্র বোরহানউদ্দিন থানায় ফেসবুক আইডি হ্যাক হয়েছে মর্মে জিডি করতে গেলে থানা পুলিশ বিষয়টি তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য বিপ্লব চন্দ্রকে তাদের হেফাজতে রাখে।

শুক্রবার বিকালে Biplob Chandra Shuvo নামের ফেসবুক আইডি থেকে তার ফ্রেন্ডলিস্টের বেশ কয়েকজনের কাছে আল্লাহ এবং রাসুল (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ ভাষায় গালাগালের ম্যাসেজ যায়। বিষয়টিকে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক উল্লেখ করেই বিপ্লব জিডি করতে যান।

শনিবার রাতে ফেসবুকের কয়েকটি পেজ ও গ্রুপ থেকে বিপ্লব চন্দ্রের অ্যাকাউন্টের ওই মেসেজের স্ক্রিনশটটি শেয়ার দিয়ে উসকে দেওয়ার চেষ্টা করা হয়। রবিবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় আরেকটি স্ক্রিনশট প্রকাশ হয়। যেখানে দেখা যায় বিপ্লব চন্দ্র শুভ নামের আইডি থেকে হ্যাকার শুভর স্বজনদের সাথে যোগাযোগ করে ৫০০ টাকা দাবি করছে। পরের স্ক্রিনশটটি যদি সত্যি হয় তাহলে বিপ্লবের দাবিই সত্যি হবে। আর যে ফোন নম্বর হ্যাকার দিয়েছিলেন সেটি বন্ধ পাওয়া গেছে।

স্ক্রিনশটটি আইন প্রয়োগকারী সংস্থার হাতে পৌঁছেছে। এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থার কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, হ্যাকের কথোপকথনের স্ক্রিনশটটি সত্য না-কি ভুয়া সেটি পরীক্ষা করা হচ্ছে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতরাতে বিপ্লব চন্দ্র শুভ নিজের ইচ্ছায় আমাদের কাছে এসেছে। বর্তমানে সে আমাদের হেফাজতে আছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় বিষয় নিয়ে আপত্তিকর পোস্ট দেয়ায় ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সাধারণ তৌহীদি জনতার বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে মুসল্লীদের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় ১০ পুলিশসহ প্রায় দেড় শতাধিক আহত হয়েছে।

নিহতরা হলেন- বোরহানউদ্দিন উপজেলার মহিউদ্দিন পাটওয়ারীর মাদ্রাসা পড়ুয়া ছেলে মাহবুব (১৪), উপজেলার কাচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের দেলওয়ার হোসেনের কলেজ পড়ুয়া ছেলে শাহিন (২৩), বোরহানউদ্দিন পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা মাহফুজ (৪৫), মনপুরা হাজিরহাট এলাকার বাসিন্দা মিজান (৪০)।

এইচএসসির ফলে বড় ধস
  • ৩১ অক্টোবর ২০২৬
বাইন্যান্সের চুরি হওয়া ৬৩০ কোটি ডলারের মধ্যে ৩০০ কোটি সন্ধা…
  • ৩১ অক্টোবর ২০২৬
বাংলাদেশের অস্বস্তি থামাল বৃষ্টি
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসিতে কমেছে জিপিএ-৫
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসি-আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ
  • ৩১ অক্টোবর ২০২৬
এক দশকে মাদ্রাসা বোর্ডে পাসের হার কত ছিল, জিপিএ-৫ পেয়েছেন ক…
  • ৩১ অক্টোবর ২০২৬