বাসের চাকায় পিষ্ট হয়ে কালেক্টরেট কলেজ ছাত্রের মৃত্যু

০২ অক্টোবর ২০১৯, ০৭:৫১ PM

© ফাইল ফটো

কুমিল্লায় মোটরসাইকেল থেকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে নাজিম উদ্দিন (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে মোটরসাইকেলের আরও দুই আরোহী। বুধবার কুমিল্লা-ফেনী পুরাতন সড়কের সদর উপজেলার বালুতুপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজিম উদ্দিন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাঁশপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে। সে কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

কুমিল্লা সদর দক্ষিণ থানার এস আই জাকির হোসেন জানান, নাজিম উদ্দিন দুই বন্ধুসহ কুমিল্লা থেকে পুরাতন ফেনী রোডে সুয়াগাজী যাচ্ছিলেন। মোটরসাইকেলের অতিরিক্ত গতি থাকায় ছিটকে গিয়ে মদিনা পরিবহনের একটি বাসের নিচে গিয়ে পড়ে যায় নাজিম উদ্দিন। ওই বাসের চাপায় ছেলেটি ঘটনাস্থলেই মারা যায়। এতে আহত হয় সাথে থাকা নাজিম উদ্দিনের দুই বন্ধুও। কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

৮০০ লিটার অকটেন ও ডিজেল জব্দ
  • ০৩ এপ্রিল ২০২৬
মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নৃশংস গৃহযুদ্ধের সূচনাকারী সাম…
  • ০৩ এপ্রিল ২০২৬
ইউরোপের সবচেয়ে প্রতিযোগিতামূলক লিগ, ২৬ ম্যাচ শেষে শিরোপার …
  • ০৩ এপ্রিল ২০২৬
বাউবি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
  • ০৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসায় ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রে…
  • ০৩ এপ্রিল ২০২৬
সারাদিনের ক্লান্তি শেষে আরামদায়ক ঘুম চান? বেডরুমে আনুন ছোট …
  • ০৩ এপ্রিল ২০২৬