লাইনে দাঁড়াতে চবি ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৩

৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৫:২০ PM

© টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ব্যাংকে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে শাখা ছাত্রলীগের দু’পক্ষের নেতাকর্মীরা।  এতে তিন জন আহত হয়েছে। এছাড়া  একটি হলের বেশ কয়েকটি রুম ভাঙচুর করা হয়েছে। 

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলকায় এ ঘটনা ঘটে। শহীদ মিনার সংলগ্ন অগ্রণী ব্যাংকে পরীক্ষার ফি জমা দিতে গিয়ে লাইনে আগে-পরে দাঁড়ানো নিয়ে কথা কাটাকাটি থেকে ঘটনার সূত্রপাত।

এদিকে,  দ্বন্দ্বের খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলে দু'পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ভাঙচুর শুরু করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় শহিদ আব্দুর রব হলের ৪১৮ থেকে ৪২২ ন. রুমসহ মোট ৫টি রুম ভাঙচুর করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। পরে প্রক্টরিয়াল বডি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সূত্রে জানা যায়, উভয়পক্ষের ৩ জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। আহতরা হলেন, ইসলামিক স্টাডিজ বিভাগের ১৮-১৯ সেশনের শিফন, বাংলা বিভাগের ফাহাদ ও সিএসই বিভাগের তীব্র।

আহতদের চবি মেডিকেলে ভর্তি করা হয়েছে। বিবদমান দুটি পক্ষ বগি ভিত্তিক সংগঠন বাংলার মুখ ও ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) নামে পরিচিত। উভয় পক্ষই চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী।

জানতে চাইলে বাংলার মুখের নেতা ও সাবেক ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আমীর হোসেন সোহেল বলেন, জুনিয়রদের মধ্যে ভুল বুঝাবুঝির কারনে ঝামেলা হয়েছে। আমরা সিনিয়ররা বসে সমস্যা সমাধান করবো। ভার্সিটি এক্সপ্রেসের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, বিষয়টি মিমাংসার চেষ্টা করছি আমরা।

আইপিএলকে ছাড়িয়ে যাবে পিএসএল, বিশ্বাস নাকভির
  • ০৬ এপ্রিল ২০২৬
ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে গোলাম আযমের ছবি—লেখা ‘আমাকে জুতা …
  • ০৬ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে বিয়ের তিন দিন আগে অসুস্থ হয়ে বরের মৃত্যু
  • ০৬ এপ্রিল ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ০৬ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে পাবলিক বিশ্ববিদ্যালয় করা হবে: …
  • ০৬ এপ্রিল ২০২৬