বৃষ্টি উপেক্ষা করেই চলছে অনশন, অসুস্থ শিক্ষার্থী

২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৫২ PM

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বৃষ্টি উপেক্ষা করেই চলছে উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের অনশন কর্মসূচি। এদিকে অনশন কর্মসূচির ফলে দুপুর ২ টায় এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।

ওই শিক্ষার্থীর নাম মাহমুদ হাসান। তিনি ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষে পড়ছেন। অসুস্থ শিক্ষার্থী বর্তমানে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি থেকেরৌদ-বৃষ্টি উপেক্ষা করে টানা পঞ্চম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উপাচার্য খোন্দকার নাসির উদ্দিনের বিরুদ্ধে দুনীর্তি, অনিয়ম, স্বেচ্ছাচারিতার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনশন ও অবস্থান করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এমনকি শিক্ষার্থীদের উপর ভিপিপন্থীদের হামলার ঘটনা ঘটেছে।

পাঁচ সিটিতে হামের জরুরি টিকা কর্মসূচি শুরু কাল, সারাদেশে কখন
  • ১১ এপ্রিল ২০২৬
ঢাকা মেডিকেল-ইডেনসহ রাজধানীর ৬ কলেজ ও এক জেলা ছাত্রদলের কমি…
  • ১১ এপ্রিল ২০২৬
ডিসিদের সন্তানদের জেলা স্কুলেই পড়তে হবে: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
‘কমল’ বীজ ধান নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় জিয়াউর রহমান ফাউন…
  • ১১ এপ্রিল ২০২৬
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপির ১.৫ শতাংশ: স্বাস্…
  • ১১ এপ্রিল ২০২৬
উপাচার্য ছাড়া চলছে ৩১ বেসরকারি বিশ্ববিদ্যালয়, তালিকা প্রকাশ…
  • ১১ এপ্রিল ২০২৬
close