জাবিতে ভর্তি হতে এসে পালিয়ে বিয়ের খবর গুজব

২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০৮ PM

© ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষা দিতে এসে পালিয়ে বিয়ে করেছেন দুই শিক্ষার্থী। দেশের উত্তরাঞ্চলের জেলা রংপুর থেকে আসা ওই দুই শিক্ষার্থীর পালিয়ে বিয়ে করার এমন খবর সোমবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

মমিনুল ইসলাম সুমন নামে এক ব্যক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধ ও তথ্য সহায়তা কেন্দ্র নামক একটি ফেসবুক গ্রুপে এমন একটি পোস্ট দিয়েছেন। ফেসবুকের ওই পোস্টে তিনি একটি জাতীয় দৈনিকের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির রেফারেন্স দিয়েছেন।

তবে এমন কোন ঘটনা ঘটেনি বলে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছে ওই প্রতিনিধি।

ওই প্রতিনিধি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আমি এমন কোন তথ্য প্রকাশ করিনি। এটা গুজব ছিল। আমি খুবই বিব্রতবোধ করছি। মানুষ দিন দিন গুজবপ্রিয় হচ্ছে। সংবাদের সত্য মিথ্যা না জেনে যে যার মতো শেয়ার করে। আসলেই ঘটনা সত্য কিনা তা জানার চেষ্টা করে না।এমন গুজব ছড়ানো থেকে বিরত থাকুন এবং তথ্যের সত্যতা যাচাই করুন

ট্যাগ: জাবি
জার্মানিতে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির ঈদ পুনর্মিলনী
  • ১৩ এপ্রিল ২০২৬
এনটিআরসিএ’র এক উপ-পরিচালককে ওএসডি
  • ১৩ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীকে ব্ল্যাকমেইলের অভিযোগ কর্মচারীর বিরুদ্ধে, উল্টো…
  • ১৩ এপ্রিল ২০২৬
রোল-রেজিস্ট্রেশন-সেট কোড ভুল হলে সংশোধন যেভাবে, জানাল বোর্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
গ্রেট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে, আবেদন স্নাতকোত্তরে
  • ১৩ এপ্রিল ২০২৬
১-১৮তম নিবন্ধনধারীদের চিঠির বিষয়ে যা বলছে মন্ত্রণালয়
  • ১৩ এপ্রিল ২০২৬