গবেষণাগার পরিচালককে রাবি কর্মচারির হুমকি, নেপথ্যে টেন্ডার

২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৮:২৭ PM
অভিযুক্ত কর্মচারি মো. আনোয়ার

অভিযুক্ত কর্মচারি মো. আনোয়ার

টেন্ডার পেতে রাজশাহী বিজ্ঞান ও শিল্প গবেষণাগারের (বিসিএসআইআর) পরিচালক ড. মো. ইব্রাহিমকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এক কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনায় রোববার রাবি উপাচার্যের কাছে লিখিত অভিযোগ করেছেন পরিচালক ড. ইব্রাহিম।

অভিযুক্ত মো. আনোয়ার বিশ্ববিদ্যালয়ের স্টেট দপ্তরের উচ্চমান সহকারী ও মেসার্স এ. এস. এম ট্রেডার্স এর মালিক। নগরীর মতিহার থানার বিনোদপুরের ডাশমারী গ্রামের মৃত মতলেব আলীর ছেলে।

অভিযোগে উল্লেখ করা হয়, আনোয়ার হোসেন তার রাজশাহী ‘মেসার্স এ এস এম ট্রেডার্স’র নামে প্রথম শ্রেণির ঠিকাদার ও সরবরাহকারী হিসাবে গবেষণাগারে ৮ সেপ্টেম্বর উলুখড় নিলামে দরপত্র প্রদান করেন। তবে নির্ধারিত ১১ শর্ত পূরণ না হওয়ায় তার ঠিকাদার প্রতিষ্ঠানটি বাতিল বলে গণ্য হয়। এরপর থেকেই তার প্রতিষ্ঠানের নামে নিলাম পেতে রাজনৈতিকসহ বিভিন্নভাবে ফোনে হুমকি প্রদান করেন।

বিসিএসআইআর পরিচালক ড. মো. ইব্রাহিম বলেন, গবেষণাগারের নিলাম সংক্রান্ত যাবতীয় কার্যক্রম প্রকৌশল শাখা এবং নিলাম কমিটি নিয়মমত পরিচালনা করে থাকে। এ প্রক্রিয়ায় একক কর্তৃত্ব বা অনিয়ম দুর্নীতি করার সুযোগ নেই। এরপরও ভয়ভীতি দেখিয়ে আনোয়ার টেন্ডার পেতে চায়। এরই প্রেক্ষিতে রাবি উপাচার্যের নিকট লিখিত অভিযোগ দিয়েছি।

কর্মচারী আনোয়ারের বিরুদ্ধে সরকারি আইনের ব্যতয় ঘটিয়ে ঠিকাদারি ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে। সরকারি চাকরি বিধি ১৯৭৯ এর ১৭ ধারায় বলা আছে, কোন সরকারি কর্মকর্তা সরকারের পূর্বানুমোদন ব্যতিরেকে সরকারি কার্য ব্যতীত অন্য কোন ব্যবসায় জড়িত হতে অথবা অন্য কোন চাকরি বা কার্য গ্রহণ করতে পারবে না।

তবে পরিচালককে হুমকির বিষয়টি অস্বীকার করেছেন আনোয়ার। তিনি বলেন, আমার কোন ট্রেড লাইসেন্স নেই। তবে এই প্রতিবেদকের কাছে তার ট্রেড লাইসেন্স’র কপি হাতে এসেছে।

এ ঘটনায় রাবি উপাচার্য ড. এম আব্দুস সোবহানের মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করা হলেও ফোন রিসিভ করেননি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এম এ বারী বিসিএসআইআর পরিচালককে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার কথা জানান। সরকারি চাকরিতে থেকে ঠিকাদারী করার বিষয়ে তিনি জানান, এ বিষয়ে অবগত করে ট্রেড লাইসেন্স নেয়নি। তথ্য ফাঁকি দিয়ে করতে পারে। এ বিষয়েও ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

গ্যাস সিলিন্ডারের প্রবাসীর ১৩ ঘরসহ হোটেল-চায়ের দোকান পুড়ে ছ…
  • ১৫ নভেম্বর ২০২৬
১৮তম শিক্ষক নিবন্ধনে সুপারিশ না পাওয়া প্রার্থীদের শাহবাগে অ…
  • ১৫ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশীদের সংবাদ সম্…
  • ১৫ নভেম্বর ২০২৬
অপহরণের অভিযোগের তিন দিন পর ছাত্রীর ভিডিও—‘স্বেচ্ছায় শাওনের…
  • ১৫ নভেম্বর ২০২৬
দেশসেরা এআই উদ্ভাবকের সম্মাননা পেলেন রাজশাহীর নাহিদ
  • ১৫ নভেম্বর ২০২৬
ঢাবি ভর্তিতে ৮ শতাংশ কোটা, যোগ্য শিক্ষার্থী না পেলে আসন পূর…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950