শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ইবিতে মানববন্ধন

২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৭:০৮ PM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষক লাঞ্ছনার ঘটনায় মুখে কালো কাপড় বেধেঁ মৌন মিছিল ও মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

জানা যায়, গতকাল রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে আন্তঃবিভাগ ফুটবল ম্যাচকে কেন্দ্র করে মার্কেটিং বিভাগ ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের বাধে।

এ সময় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক শরিফুল ইসলাম জুয়েল মার্কেটিং বিভাগের ছাত্রদের হাতে লাঞ্ছিত হন। এছাড়া এ ঘটনায় ট্যুরিজম শিক্ষক-কর্মচারীসহ ৮জন খেলোয়াড় আহত হন।

একই সময় সহকারী প্রক্টর হাফিজুল ইসলামের সাথেও অসৌজন্যমূলক আচরণ করেন মার্কেটিং বিভাগের বেশ কয়েকজন ছাত্র। এদের মধ্যে সানি নামের এক শিক্ষার্থী ওই দুই শিক্ষকের উপরই চড়াও হন বলে জানান ভুক্তভোগীরা।

এই ঘটনায় জড়িতদের বিচার দাবি করে সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে থেকে মুখে কলো কাপড় বেধে মৌন মিছিল বের করেন ট্যুরিজম বিভাগের শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মৃত্যুঞ্জয়ী মুজিব এর পাদদেশে গিয়ে শেষ হয়। এরপর বিভাগের শিক্ষক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দুই শিক্ষক কালকের ঘটনায় ভিকটিম হয়েছেন। ছাত্ররা শিক্ষকদের সাথে খারাপ আচরণ করবে তা কোনভাবেই মেনে নেয়া যায় না। এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি। তা না হলে আমরা ক্লাসবর্জনের মত কর্মসূচীতে যেতে বাধ্য হবো।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
যেসব অভিযোগে ভেঙে দেওয়া হলো বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা প…
  • ০৭ এপ্রিল ২০২৬
‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র পরিচয় দিলে আরও বেশি মারধর করেন ছা…
  • ০৭ এপ্রিল ২০২৬
হঠাৎ মাউশি-একটি কলেজসহ ২ অধিদপ্তর পরিদর্শনে শিক্ষা সচিব
  • ০৭ এপ্রিল ২০২৬
ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার
  • ০৭ এপ্রিল ২০২৬
close