বশেমুরবিপ্রবি আন্দোলন: ইউজিসিকে তদন্তের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৩৪ PM

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনের প্রেক্ষিতে সার্বিক বিষয় তদন্তের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) তদন্তের নির্দেশ দিয়ে আজ সোমবার চিঠি দিয়েছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

চিঠি বলা হয়েছে, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিভিন্ন দাবি আদায়ের জন্য সমবেত হয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই বিষয়ে প্রকৃত ঘটনা এবং বর্তমান অবস্থা সম্পর্কে সামগ্রিক তথ্যাদি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি

 

এদিকে রৌদ-বৃষ্টি উপেক্ষা করে টানা পঞ্চম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উপাচার্য খোন্দকার নাসির উদ্দিনের বিরুদ্ধে দুনীর্তি, অনিয়ম, স্বেচ্ছাচারিতার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনশন ও অবস্থান করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এমনকি শিক্ষার্থীদের উপর ভিপিপন্থীদের হামলার ঘটনা ঘটেছে।

গ্যাস সিলিন্ডারের আগুনে প্রবাসীর ১৩ ঘরসহ হোটেল-চায়ের দোকান …
  • ১৫ নভেম্বর ২০২৬
১৮তম শিক্ষক নিবন্ধনে সুপারিশ না পাওয়া প্রার্থীদের শাহবাগে অ…
  • ১৫ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশীদের সংবাদ সম্…
  • ১৫ নভেম্বর ২০২৬
অপহরণের অভিযোগের তিন দিন পর ছাত্রীর ভিডিও—‘স্বেচ্ছায় শাওনের…
  • ১৫ নভেম্বর ২০২৬
দেশসেরা এআই উদ্ভাবকের সম্মাননা পেলেন রাজশাহীর নাহিদ
  • ১৫ নভেম্বর ২০২৬
ঢাবি ভর্তিতে ৮ শতাংশ কোটা, যোগ্য শিক্ষার্থী না পেলে আসন পূর…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950