ছাত্রলীগের হামলার শিকার হয়ে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

২৩ সেপ্টেম্বর ২০১৯, ০২:৩৬ PM
ঢাবিতে ছাত্রলীগের হামলায় আহত কয়েক জন ছাত্রদল নেতাকর্মী

ঢাবিতে ছাত্রলীগের হামলায় আহত কয়েক জন ছাত্রদল নেতাকর্মী © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় হামলার শিকার হয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। পরে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী।

জানা গেছে, বেলা আড়াইটার দিকে শহীদ মিনার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে টিএসসি এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা টিএসসি এলাকায় অবস্থান করছে বলে জানা গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

সেমবার দুপুর সাড়ে বারোটার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের নেতৃত্বে তার অনুসারীরা এ  হামলা চালায়। এতে ছাত্রদলের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

হামলায় আহতদের মধ্যে রয়েছেন, শাহনেওয়াজ (কেন্দ্রীয় সাধারন সম্পাদক প্রার্থী), কামরুল (জিয়া হল), শাহিন (সহ সাংগঠনিক সম্পাদক, ঢাবি), খোরশেদ আলম সোহেল তাজ, ফিরোজ (সুর্যসেন হল), মাসুৃম (এফ এইচ হল), মাহবুব শাহিন (শহীদুল্লাহ হল), ফাহিম, সজল প্রমুখ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার সময় ক্যাম্পাসের হাকিম চত্বরে মাই টিভিতে সাক্ষাৎকার দিতে আসেন ছাত্রদল সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। এসময় ৭-৮ জন নেতাকর্মী নিয়ে সনজিত ছাত্রদল নেতাকর্মীদের এলাকা ছেড়ে চলে যেতে বলেন।

এর কিছুক্ষণ পর ছাত্রদল টিএসসিতে চলে আসলে সনজিতের অনুসারী ৫০ জন নেতাকর্মী রড, লাঠিসোটা নিয়ে ছাত্রদলকে মারধর করে।

এদিকে পেশাগত দায়িত্ব পালন করার সময় ছাত্রলীগের হামলায় কমপক্ষে তিন জন সাংবাদিক আহত হয়েছেন। এরমধ্যে স্টুডেন্ট জার্নালের বিশ্ববিদ্যালয় রিপোর্টার আনিসুর রহমানের কান ফেটে যায়। ছাত্রলীগ নেতাকর্মীরা তার মোবাইল ছিনতাই করে নিয়ে যান।

ছাত্রদল সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, ‘ছাত্রলীগের ঢাবি সভাপতি সনজিতের নেতৃত্বে আমাদের উপর হামলা হয়েছে। আমাদের মোবাইল ও বাইক ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এর বিচার দাবি করছি।’

এ বিষয়ে কথা বলতে সনজিত চন্দ্র দাসকে ফোন দেয়া হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

ইসলামাবাদে ‘শান্তি আলোচনা’ শুরু করল যুক্তরাষ্ট্র - ইরান
  • ১১ এপ্রিল ২০২৬
পাঁচ সিটিতে হামের জরুরি টিকা কর্মসূচি শুরু কাল, সারাদেশে কখন
  • ১১ এপ্রিল ২০২৬
ঢাকা মেডিকেল-ইডেনসহ রাজধানীর ৬ কলেজ ও এক জেলা ছাত্রদলের কমি…
  • ১১ এপ্রিল ২০২৬
ডিসিদের সন্তানদের জেলা স্কুলেই পড়তে হবে: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
‘কমল’ বীজ ধান নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় জিয়াউর রহমান ফাউন…
  • ১১ এপ্রিল ২০২৬
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপির ১.৫ শতাংশ: স্বাস্…
  • ১১ এপ্রিল ২০২৬
close