ফলোন্নয়ন পরীক্ষার নিয়ম বাতিলের দাবিতে বিক্ষোভ জাককানইবিতে

২৩ সেপ্টেম্বর ২০১৯, ০২:১৭ PM

© টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ফলোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণের নিয়ম পরিবর্তনসহ তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ে বর্তমান নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষার্থী সিজিপিএ-৪ এ সিজিপিএ-২.২৫ পেলে ফলোন্নয়ন পরীক্ষার অংশগ্রহণ করতে পারেন না। অংশগ্রহণ করলেও সিজিপিএ-৪ এ সর্বোচ্চ সিজিপিএ-৩ হিসেব করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান শিক্ষার্থীদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে সুষ্ঠু সমাধান করবেন বলে আশ্বাস প্রদান করেন।

শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে,  ফলোন্নয়ন পরীক্ষার মান ২.২৫ এর নিচে বাতিল করে ৩.০০ সিজিপিএ নির্ধারণ করতে হবে; ফলোন্নয়ন পরীক্ষার প্রাপ্ত সিজিপিএ সম্পূর্ণ গৃহীত হোক অর্থাৎ, ‘৩.০০ সিজিপিএ শুধু গৃহীত হোক’– এই কালো আইন বাতিল করতে হবে; ২০১৪-১৫ শিক্ষাবর্ষ থেকে চলমান শিক্ষাবর্ষ পর্যন্ত কালো আইন ভুক্তভোগী শিক্ষার্থীদের ফলোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করতে হবে।

গ্যাস সিলিন্ডারের আগুনে প্রবাসীর ১৩ ঘরসহ হোটেল-চায়ের দোকান …
  • ১৫ নভেম্বর ২০২৬
১৮তম শিক্ষক নিবন্ধনে সুপারিশ না পাওয়া প্রার্থীদের শাহবাগে অ…
  • ১৫ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশীদের সংবাদ সম্…
  • ১৫ নভেম্বর ২০২৬
অপহরণের অভিযোগের তিন দিন পর ছাত্রীর ভিডিও—‘স্বেচ্ছায় শাওনের…
  • ১৫ নভেম্বর ২০২৬
দেশসেরা এআই উদ্ভাবকের সম্মাননা পেলেন রাজশাহীর নাহিদ
  • ১৫ নভেম্বর ২০২৬
ঢাবি ভর্তিতে ৮ শতাংশ কোটা, যোগ্য শিক্ষার্থী না পেলে আসন পূর…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950