রাবি ছাত্রীকে উত্যক্ত, প্রতিবাদ করায় সহপাঠীকে মারধর বখাটের

২৩ সেপ্টেম্বর ২০১৯, ০১:১১ PM
হামলায় জড়িত দুই বখাটে (বায়ে); আহত ছাত্র নাঈম (ডানে)

হামলায় জড়িত দুই বখাটে (বায়ে); আহত ছাত্র নাঈম (ডানে) © টিডিসি ফটো

মোবাইলে সেলফি তোলার সময় অসামাজিক কার্যকলাপের কথা বলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে মারধর করেছে স্থানীয় কয়েকজন বখাটে। রোববার রাতে বিশ্ববিদ্যালয়ে সংলগ্ন বিনোদপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এতে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ) বিভাগের প্রথমবর্ষের শিক্ষার্থী শোভন এবং লোক প্রশাসন বিভাগের ২য় বর্ষের নাইমুল ইসলাম নাঈম আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে রিয়াদ হোটেলের সামনের চায়ের দোকানে তানহা , প্রাপ্তি , শােভন , শিহাব , নাঈম চা পান করছিলেন। এদের মধ্যে নাঈম ছাড়া বাকিরা আইবিএ’র প্রথমবর্ষের শিক্ষার্থী। রাতেই ঢাকা যাওয়ার কথা ছিল তানহা ও প্রাপ্তির।

তাদেরকে এগিয়ে দিতে আসা বন্ধুদের সাথে মোবাইল ফোনে সেলফি নিচ্ছিলেন তারা। সেলফি তোলাকে অসামাজিক কার্যকলাপ আখ্যা দিয়ে এসময় তানহা ও প্রাপ্তিকে উত্যক্ত করে স্থানীয় কয়েকজন যুবক। এর প্রতিবাদ করতে গেলে শোভনকে এলোপাতাড়িভাবে মারতে শুরু করে কয়েকজন বখাটে এবং মাথায় ক্রিকেট স্ট্যাম্প দিয়ে আঘাত করে। এসময় চোখে গুরুতর আহত হয়েছেন তিনি।

ঘটনার সময় দুই জন উত্ত্যক্তকারী তানহা ও প্রাপ্তিকে জুতা দিয়ে আঘাত করে। আরাে দুইজন তানহা ও প্রাপ্তির গায়ের ওড়না কেড়ে নেয়। স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে শ্লীলতাহানি করে।

এসময় তাদের ছাড়িয়ে নিতে গেলে লোকপ্রশাসন বিভাগের নাঈমের উপর চড়াও হয় তারা। বেধড়ক মারধরে কান ফেটে যায় নাঈমের ।

এ ঘটনায় রোববার রাতে শিহাব আল কুরাইশ (২০) নামের এক শিক্ষার্থী বাদী হয়ে মতিহার থানায় মামলা করেছেন। এতে রবি, খলিল (রবির ভাই),আনিসের মােড় এলাকার খলিলের ছেলে শান্ত, মালের মােড় এলাকার সিরাজুল, উষা, শিপন, জনিসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামী করা হয়েছে।

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মূল আসামী ধরা পড়েছে। নারী নির্যাতন ও হামলার অভিযোগে মামলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, মতিহার থানায় মামলা হয়েছে। এ বিষয়ে পুলিশের সাথে কথা বলেছি। অপরাধীদের ধরতে তাদের মধ্যে যেন কোন ধরনের শিথিলতা কাজ না করে সে বিষয়ে জোর দিয়ে বলা হচ্ছে।

৩ দাবি: ৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা
  • ১১ এপ্রিল ২০২৬
ঢাকা বোট ক্লাবে চাকরি, নিয়োগ দেবে সিনিয়র এক্সিকিউটিভ
  • ১১ এপ্রিল ২০২৬
ইরানে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে চীন
  • ১১ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বন বিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ জব্দ
  • ১১ এপ্রিল ২০২৬
কারিগরি শিক্ষা জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি 
  • ১১ এপ্রিল ২০২৬
close