নাটক-আবৃত্তি-স্লোগানে ভিন্নধর্মী প্রতিবাদ খুবি শিক্ষার্থীদের

২২ সেপ্টেম্বর ২০১৯, ০৪:২৩ PM

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাধারণ শিক্ষার্থীরা। বেলা একটায় ক্যাম্পাসের হাদী চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পাঁচশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ করেন।

মানববন্ধনে খুবি শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘জাগরণ’ নামে একটি পথনাটক এবং কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়। মানববন্ধনে খুবির বিভিন্ন ডিসিপ্লিনের (বিভাগ) শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা পুরো জাতির জন্য লজ্জাজনক। যারা এ ন্যাক্কারজনক হামলার সাথে জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

অন্যথায় সারা দেশের ছাত্রসমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। বক্তারা এ হামলার জন্য বশেমুরবিপ্রবি উপাচার্যকে দায়ী করে তার পদত্যাগ দাবি করেন।

হামলা স্থগিত ট্রাম্পের, ২ সপ্তাহের জন্য হরমুজ খুলতে সম্মত ই…
  • ০৮ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ এপ্রিল ২০২৬
আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
close