চবির প্রধান ফটকে তালা, ৬ দাবি শিক্ষার্থীদের

২১ সেপ্টেম্বর ২০১৯, ০৭:০৩ PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ফটকে তালা ঝুলিয়ে অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা। এসময় ছয় দফা দাবি উত্থাপন করে অবস্থান নেন তারা। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।

এদিকে বিকেল পাঁচটায় প্রশাসনের আশ্বাসে তালা খুলে অবরোধ প্রত্যাহার করেন তারা। এসময় চারটি বাসে শিক্ষার্থীদের শহরে পৌঁছে দেওয়া হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিকেল চারটার ট্রেন ক্যাম্পাসে এসে ইঞ্জিন ঘোরানোর পর আর ছাড়েনি। এসময় শিক্ষার্থীরা লোকমাস্টারের সঙ্গে কথা বললে তিনি জানান, ট্রেনের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে।

শিক্ষার্থীরা বলেন, ইঞ্জিন ঘোরানোর পর তারা বলছে ইঞ্জিন নষ্ট গেছে। তাছাড়া নষ্ট ইঞ্জিন নিয়ে ক্যাম্পাস পর্যন্ত ট্রেন আসল কিভাবে? এবং ইঞ্জিন ঘোরালো কিভাবে?

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মূল ফটকে তালা দিয়ে আন্দোলন করে শিক্ষার্থীরা। এসময় তারা আন্দোলন থেকে ছয়টি দাবি উত্থাপন করেন- যথাসময়ে ট্রেন ছাড়তে হবে; শাটলের বগি বৃদ্ধি করতে হবে; যথাসময়ে ট্রেন পৌঁছাতে হবে; বহিরাগত যাতায়াত নিয়ন্ত্রণ করতে হবে; রাতে পরিবহনের অতিরিক্ত ভাড়া বন্ধ করতে হবে; বগি সংস্কার করতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হানিফ মিয়া সাংবাদিকদের বলেন, আগামীকাল শিক্ষার্থীদের সাথে বসে বিষয়গুলো সমাধানের দ্রুত ব্যবস্থা নিব।

পড়ুন: বান্ধবীর উস্কানিতে শিক্ষার্থীর মাথা ফাটাল ছাত্রলীগ

গ্যাস সিলিন্ডারের প্রবাসীর ১৩ ঘরসহ হোটেল-চায়ের দোকান পুড়ে ছ…
  • ১৫ নভেম্বর ২০২৬
১৮তম শিক্ষক নিবন্ধনে সুপারিশ না পাওয়া প্রার্থীদের শাহবাগে অ…
  • ১৫ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশীদের সংবাদ সম্…
  • ১৫ নভেম্বর ২০২৬
অপহরণের অভিযোগের তিন দিন পর ছাত্রীর ভিডিও—‘স্বেচ্ছায় শাওনের…
  • ১৫ নভেম্বর ২০২৬
দেশসেরা এআই উদ্ভাবকের সম্মাননা পেলেন রাজশাহীর নাহিদ
  • ১৫ নভেম্বর ২০২৬
ঢাবি ভর্তিতে ৮ শতাংশ কোটা, যোগ্য শিক্ষার্থী না পেলে আসন পূর…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950