বেরোবিতে গাঁজাসেবন কালে পুলিশ সদস্য আটক

১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৩২ PM

© সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গাঁজাসেবন অবস্থায় পুলিশ সদস্যসহ তিন বহিরাগতকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণচূড়া সড়ক থেকে গাঁজাসেবন অবস্থায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) কম্পিউটার অপারেটর গোলাম রাব্বানী, দিনাজপুর পার্বতীপুরের আশরাফুল ইসলাম, নীলফামারী কিশোরগঞ্জের তাজুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহিব্বুল ইসলাম বলেন, গভীর রাতে ক্যাম্পাসে বসে আড্ডার সময় তাদের সন্দেহজনক মনে হয়। তাদের জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথাবার্তা বলে। পরে তাদের তল্লাশি চালিয়ে এক পুটলা গাঁজা পাওয়া যায়। এ সময় তাদের আটক করে তাজহাট থানায় পাঠানো হয়।

পাবনায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
সেন্টমার্টিনের আকাশে রহস্যময় ড্রোন, বাড়ছে উদ্বেগ
  • ০৩ এপ্রিল ২০২৬
মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিস সময় কমানো, দোকান বন্ধ, ইলেকট্রিক বাসসহ যে ৭ সিদ্ধান্ত …
  • ০৩ এপ্রিল ২০২৬
নকলরোধে পাবলিক পরীক্ষা আইনে আসছে কড়াকড়ি, খসড়া অনুমোদন
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দ…
  • ০৩ এপ্রিল ২০২৬